অ্যাকাউন্ট সেন্টারে থাকা নিজের সমস্ত অ্যাকাউন্ট জুড়ে যেসব সেটিংস আপনি পরিচালনা করতে পারবেন
অ্যাকাউন্ট সেন্টার থেকে আপনি নিজের Facebook, Instagram Threads, WhatsApp ও Meta অ্যাকাউন্ট জুড়ে কিছু নির্দিষ্ট অ্যাকাউন্ট সেটিংস পরিচালনা করতে পারবেন।
আপনি Facebook, Messenger, Instagram, Threads, WhatsApp বা আপনার Meta অ্যাকাউন্টের সেটিংসে অ্যাকাউন্ট সেন্টার খুঁজে পাবেন।
আপনি যখন ইচ্ছে কোনো অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস সেন্টারের মধ্যে আনা বা বাইরে সরানোর বিকল্প বেছে নিতে পারেন। কোনো Facebook, Instagram, Threads বা Meta অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেন্টারের বাইরে সরানো হলে, সেই অ্যাকাউন্টটি সেটির নিজস্ব অ্যাকাউন্ট সেন্টারে থাকবে এবং আপনি সেখানে সেটিংস পরিচালনা করতে পারবেন। আপনি অ্যাকাউন্ট সেন্টার থেকে কোনো WhatsApp অ্যাকাউন্ট বাইরে সরালে, অ্যাকাউন্ট সেন্টার থেকে সেই অ্যাকাউন্টের সেটিংস পরিচালনা করতে পারবেন না।
নোট: যেসব সেটিংস অ্যাকাউন্ট সেন্টারে পরিচালনা করা যায় তার সবকটি এই মুহূর্তে WhatsApp ও Threads-এর জন্য উপলভ্য নেই। WhatsApp ও Threads-এর জন্য কোন সেটিংস অ্যাকাউন্ট সেন্টারে উপলভ্য রয়েছে, সেই সম্পর্কে আরও জানুন।
একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা সব অ্যাকাউন্টের জন্য যে সমস্ত সেটিংস প্রযোজ্য হয়
বিভিন্ন অ্যাকাউন্টে নিজের পছন্দগুলো যাতে সহজে এক জায়গায় নিয়ন্ত্রণ করতে পারেন, তার জন্য কিছু সেটিং রয়েছে যেগুলো একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা সব অ্যাকাউন্টে একই হতে হবে। এই সেটিংসে আপনার কিছু বিজ্ঞাপনের পছন্দ অন্তর্ভুক্ত থাকে।
আপনার যেসব অ্যাকাউন্টের আগে আলাদা সেটিং ছিল (যেমন, আপনার Facebook ও Instagram অ্যাকাউন্টের আলাদা আলাদা বিজ্ঞাপনের প্রসঙ্গ সংক্রান্ত পছন্দ), সেগুলোকে যদি আপনি একই অ্যাকাউন্ট সেন্টারে যোগ করেন, তাহলে প্রয়োজন হলে আমরা সেই সেটিংস আপনার বিভিন্ন অ্যাকাউন্ট ও প্রোফাইলে এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে সেগুলো সবকটি প্রোফাইলে একই হয়। আপনি যে কোনো সময় অ্যাকাউন্ট সেন্টারের অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে, সেইসব সেটিংস পরিবর্তন করতে পারবেন।
আপনার জন্মদিন
নিজের Facebook, Instagram, Whatsapp, Threads বা Meta অ্যাকাউন্ট সেট আপ করার সময় আপনার দেওয়া জন্মদিন, আপনার অভিজ্ঞতা পার্সোনালাইজ করতে, আমাদের ইউজারদের বয়সোপযোগী অভিজ্ঞতা দিতে এবং অপ্রাপ্তবয়স্করা যে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করছেন না, তা নিশ্চিত করতে আমাদের সাহায্য করে। আমরা কেন আপনার জন্মদিন জানতে চাই, সেই সম্পর্কে আরও জানুন। অ্যাকাউন্ট সেন্টারের সব অ্যাকাউন্টে থাকা জন্মদিন এক হতে হবে।
যদি আপনার যোগ করা নতুন অ্যাকাউন্টে থাকা জন্মদিন, অ্যাকাউন্ট সেন্টারে আপনার অন্য অ্যাকাউন্টের থেকে আলাদা হয়, তাহলে নতুন অ্যাকাউন্টটি যোগ করার আগে আমরা আপনাকে নিজের সঠিক জন্মদিন বেছে নিতে বলতে পারি। অ্যাকাউন্ট সেন্টারে আপনি নিজের বিভিন্ন অ্যাকাউন্ট যোগ করার পর, কিছু অভিজ্ঞতা ও ফিচার অ্যাক্সেস করার চেষ্টা করলে আপনার বয়স ভেরিফাই করতে বলা হতে পারে।
আপনার বিজ্ঞাপনের পছন্দ
আপনি অ্যাকাউন্ট সেন্টারের সেটিংসে গিয়ে নিজের বিজ্ঞাপনের পছন্দ দেখতে পারবেন, এখানে আপনি আরও পার্সোনালাইজ করা অভিজ্ঞতা পেতে, নিজের বিজ্ঞাপনের প্রসঙ্গ, আগ্রহ ও প্রোফাইলের তথ্যের মতো বিষয় পরিচালনা করতে পারবেন।
একই অ্যাকাউন্ট সেন্টারে যোগ করা আপনার সব অ্যাকাউন্টে, কিছু বিজ্ঞাপনের পছন্দ প্রয়োগ করা হয়। কীভাবে আপনার বিজ্ঞাপনের পছন্দ আপনার বিভিন্ন অ্যাকাউন্টে প্রয়োগ করা হয়, সেই সম্পর্কে আপনি আরও পড়তে পারেন অথবা আরও তথ্যের জন্য নিজের বিজ্ঞাপনের পছন্দ দেখতে পারেন।
বিজ্ঞাপনের পছন্দের মধ্যে, আপনি নিজের একই অ্যাকাউন্ট সেন্টারে যোগ করা Instagram এবং Facebook অ্যাকাউন্টে নিজের সাম্প্রতিক বিজ্ঞাপন অ্যাক্টিভিটি বা আপনি সম্প্রতি যেসব বিজ্ঞাপনদাতাদের দেখছেন তাদেরও দেখতে পাবেন। আপনার বয়স 18 বছরের কম হলে (অথবা থাইল্যান্ডের ক্ষেত্রে, 20 বছরের কম বয়সী হলে), কিছু বিজ্ঞাপন সেটিংস আপনার জন্য আর প্রাসঙ্গিক হবে না এবং আপনি সেই সেটিংস অ্যাক্সেস করতে পারবেন না।
আপনার বিজ্ঞাপনের প্রসঙ্গ সংক্রান্ত পছন্দ
Facebook বা Instagram-এ আপনার বিজ্ঞাপনের অভিজ্ঞতা নিজের পছন্দ মতো করতে, আপনি অ্যালকোহল, জুয়া, অভিভাবকত্ব বা পোষা প্রাণীর মতো নির্দিষ্ট বিষয়ের বিজ্ঞাপন কম দেখা বেছে নিতে পারেন। আপনি একই অ্যাকাউন্ট সেন্টারে বিভিন্ন অ্যাকাউন্ট যোগ করলে (যেমন, Facebook ও Instagram অ্যাকাউন্ট), আপনার সব অ্যাকাউন্টের এটি একই রাখতে আমরা এই সেটিং অ্যাডজাস্ট করব।
আপনি যে প্রসঙ্গের বিজ্ঞাপন কম দেখা বেছে নিয়েছেন, আমরা সেই পছন্দের বিকল্প একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা আপনার সব অ্যাকাউন্টে প্রয়োগ করেছি।
উদাহরণস্বরূপ, আপনি যদি নিজের Instagram অ্যাকাউন্টে অভিভাবকত্ব সম্পর্কিত কম বিজ্ঞাপন দেখতে চান এবং Facebook অ্যাকাউন্টে অ্যালকোহল সম্পর্কিত কম বিজ্ঞাপন দেখতে চান, তাহলে আপনার দুটি অ্যাকাউন্টেই যাতে অভিভাবকত্ব ও অ্যালকোহলের বিষয়ে কম বিজ্ঞাপন দেখানো হয়, তার জন্য আমরা আপনার দেখা বিজ্ঞাপনের প্রসঙ্গ সংক্রান্ত পছন্দ অ্যাডজাস্ট করব।
আপনার কাছে পৌঁছাতে যেসব বিভাগ ব্যবহার করা হয়
আপনার বিজ্ঞাপন পার্সোনালাইজ করতে সাহায্য করার জন্য প্রোফাইলের কোন তথ্য ব্যবহার করা হবে আপনি তা বেছে নিতে পারেন। এছাড়াও, আমরা আপনার সাথে অন্যান্য যেসব বিভাগ যুক্ত করেছি তার ভিত্তিতে বিজ্ঞাপনদাতারা আপনাকে বিজ্ঞাপন দেখাতে পারবেন কি না, আপনি তাও বেছে নিতে পারবেন। আপনি এইসব বিভাগ রিভিউ করতে পারেন এবং যখন ইচ্ছে নিজেকে সরিয়ে নিতে পারেন।
অন্যান্য বিজনেসের পছন্দ থেকে পাওয়া আপনার অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য
আপনাকে বিজ্ঞাপন ও অন্যান্য কনটেন্ট দেখাতে অন্যান্য বিজনেস বা সংস্থার অ্যাপ বা ওয়েবসাইটে আপনার করা অ্যাক্টিভিটি সম্পর্কে তারা আমাদের কাছে যে তথ্য পাঠায় অথবা তাদের সাথে আপনার করা অফলাইন ইন্টার্যাকশন, যেমন, স্টোর থেকে করা কেনাকাটা ইত্যাদি সম্পর্কে আমরা তথ্য ব্যবহার করব কি না, আপনি তা বেছে নিতে এই সেটিংটি অ্যাডজাস্ট করতে পারেন।
আপনি অ্যাকাউন্ট সেন্টারে থাকা যে কোনো অ্যাকাউন্টে অন্যান্য বিজনেস সেটিংয়ের 'অ্যাক্টিভিটি' বন্ধ করে দিয়ে থাকলে, আমরা সেই অ্যাকাউন্ট সেন্টারে থাকা সব অ্যাকাউন্টেই সেই পছন্দটি প্রয়োগ করব।
আপনার অডিয়েন্স-ভিত্তিক বিজ্ঞাপনের পছন্দ
বিজ্ঞাপনদাতারা চাইলে নির্দিষ্ট অডিয়েন্সকে বিজ্ঞাপন দেখাতে পারেন। Meta প্রযুক্তির বাইরে করা আপনার অ্যাক্টিভিটি বা তথ্যের ভিত্তিতে, যেসব বিজ্ঞাপনদাতা আপনাকে নিজের অডিয়েন্সে রেখেছেন, আপনি তা দেখতে পারবেন এবং এই তথ্যের ভিত্তিতে আমরা আপনাকে বিজ্ঞাপন দেখাতে পারব কি না, সেই সিদ্ধান্ত নিতে পারবেন।
আপনার️ পেমেন্ট সংক্রান্ত তথ্য
আপনি একই অ্যাকাউন্ট সেন্টারে বিভিন্ন অ্যাকাউন্ট যোগ করলে, আপনার সেভ করা পেমেন্টের তথ্য সেই অ্যাকাউন্টগুলোর সঙ্গে সংযুক্ত হবে। আপনি যখন ইচ্ছে নিজের বিভিন্ন অ্যাকাউন্টে পেমেন্টের তথ্য কানেক্ট বা ডিসকানেক্ট করার সিদ্ধান্ত নিতে পারবেন।
আলাদা আলাদাভাবে সেটিংস পরিচালনা করতে, অন্যান্য অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট সেন্টারে থাকা অ্যাকাউন্ট বাইরে সরানো
আপনি যদি প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদাভাবে এই সেটিংস পরিচালনা করতে চান, তাহলে যখন ইচ্ছে অ্যাকাউন্ট সেন্টারে থাকা অ্যাকাউন্ট বাইরে সরাতে পারেন। আপনি অ্যাকাউন্ট সেন্টারে থাকা কোনো অ্যাকাউন্ট বাইরে সরিয়ে নিলে, সেই অ্যাকাউন্ট সেন্টারে থাকাকালীন, এই অ্যাকাউন্টে আপনার জন্য আমাদের অ্যাডজাস্ট করা সেটিংস সহ, এইসব সেটিংসে করা যে কোনো পরিবর্তন, তখনও এই অ্যাকাউন্টে প্রযোজ্য হবে। অ্যাকাউন্ট সেন্টারে অ্যাকাউন্ট যোগ করার আগে যা বেছে নেওয়া হয়েছিল, এই সেটিংস তাতে ফেরানো হবে না।
নোট: আপনি অ্যাকাউন্ট সেন্টার থেকে কোনো WhatsApp অ্যাকাউন্ট সরিয়ে নিলে, আপনি অ্যাকাউন্ট সেন্টার থেকে সেই অ্যাকাউন্টের সেটিংস পরিচালনা করতে পারবেন না।
অ্যাকাউন্ট সেন্টারে থাকা নিজের অ্যাকাউন্টের যেসব সেটিংস আপনি আলাদাভাবে পরিচালনা করতে পারবেন
নোট: নিচের লিস্টে দেওয়া সব সেটিংস, 'অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp বা Threads'-এর জন্য উপলভ্য নয়।
আপনি অ্যাকাউন্ট সেন্টারের 'অ্যাকাউন্ট' সেটিংসে নিম্নলিখিত সেটিংস খুঁজে পাবেন:
- ব্যক্তিগত বিবরণ: আপনার যোগাযোগের তথ্য, জন্মদিন আপডেট করা, পরিচয় নিশ্চিতকরণ পরিচালনা করা, স্মারক করার প্রক্রিয়া সংক্রান্ত পছন্দ অ্যাডজাস্ট করা, অ্যাকাউন্ট বা প্রোফাইল মোছা বা বন্ধ করা।
- পাসওয়ার্ড ও নিরাপত্তা: আপনার পাসওয়ার্ড, 2-ধাপ বিশিষ্ট যাচাইকরণ, লগইন অ্যালার্ট, লগইন অ্যাক্টিভিটি এবং যেখানে লগইন করেছেন, তা পরিচালনা করা।
- আপনার তথ্য ও অনুমতি: যেভাবে কন্ট্যাক্ট আপলোড করবেন বা নিজের সার্চের ইতিহাস পরিচালনা করবেন, তা অ্যাডজাস্ট করা। এছাড়াও, আপনি নিজের তথ্য ডাউনলোড, অ্যাক্সেস, ট্রান্সফার বা পরিচালনা করতে পারবেন।
- পেমেন্ট: Meta Pay-এর জন্য সেটিংস পরিচালনা করা।
এই প্রতিটি সেটিংয়ের জন্য, আপনি একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা, আপনার বিভিন্ন অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পছন্দ বেছে নিতে পারবেন। যেমন, আপনি নিজের Facebook ও Instagram অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড বা আলাদা Meta Pay বেছে নিতে পারবেন।
অ্যাকাউন্ট সেন্টারে থাকা অতিরিক্ত Facebook প্রোফাইল
আপনি অ্যাকাউন্ট সেন্টারে থাকা প্রতিটি অতিরিক্ত Facebook প্রোফাইল-এর জন্য নিজের নাম, ইউজারনেম, প্রোফাইল ছবি ও/বা অবতার সহ কিছু নির্দিষ্ট প্রোফাইল সেটিংস পরিচালনা করতে পারবেন। এছাড়াও, আপনি ব্যক্তিগত বিবরণ-এ থাকা অতিরিক্ত প্রোফাইল মুছতে, বন্ধ করতে ও/বা আবার চালু করতে পারবেন।
যে সেটিংস অ্যাকাউন্ট সেন্টারে সরানো হয় না
আপনি এখনও কিছু নির্দিষ্ট অ্যাপের সেটিংস মেনুতে গিয়ে, শুধুমাত্র সেই অ্যাপে আপনার অভিজ্ঞতাকে প্রভাবিত করে এমন সেটিংস পরিচালনা করতে পারবেন। এইসব সেটিংসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:
- কোনো একটি প্ল্যাটফর্মের অভিজ্ঞতার জন্য নির্দিষ্ট পছন্দ (যেমন, Facebook-এর জন্য অ্যাক্টিভিটি লগ, Instagram-এর জন্য নোটিফিকেশন, Meta Quest-এর জন্য ভাষা সেটিং)
- কোনো নির্দিষ্ট অ্যাপের জন্য ডিভাইস সেটিংস (যেমন, ডার্ক মোড, মিডিয়া সেটিংস - ভিডিও ও ফটো, সেলুলার ডেটা ব্যবহার)
- কোনো নির্দিষ্ট অ্যাপে কারা আপনাকে ও আপনার পোস্ট দেখতে পাবেন এবং আপনার ও আপনার পোস্টের সাথে ইন্টার্যাক্ট করতে পারবেন ('প্রোফাইল লক করা', 'প্রোফাইল' ও 'ট্যাগিং')