একটি অ্যাকাউন্ট সেন্টারে থাকা আপনার বিভিন্ন অ্যাকাউন্টের সংযুক্ত অভিজ্ঞতা

এই মুহূর্তে, কিছু ফিচার সব দেশে উপলভ্য নেই। 'অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp' সব জায়গায় উপলভ্য নয়।

একই 'অ্যাকাউন্ট সেন্টার'-এ আপনার বিভিন্ন অ্যাকাউন্ট যোগ করলে, আপনি বিভিন্ন সংযুক্ত অভিজ্ঞতা পরিচালনা করতে পারবেন, যেমন:

  • আপনার বিভিন্ন Instagram ও Facebook প্রোফাইলে পোস্ট, স্টোরি বা রিল শেয়ার করা এবং/বা আপনার Facebook বা Instagram স্টোরিতে WhatsApp স্ট্যাটাস শেয়ার করা।
    • আপনার Horizon প্রোফাইল থেকে শেয়ার করতে, Horizon Worlds-এ যান।
    • আপনি একই অ্যাকাউন্ট সেন্টারে যে Instagram অ্যাকাউন্ট যোগ করেছেন, সেই অ্যাকাউন্ট থেকে Facebook-এ আপনাকে সুপারিশ করা কোনো Instagram রিলে কমেন্ট করতে পারেন। আপনি শেয়ার করার ক্ষেত্রে আরেকটি Instagram অ্যাকাউন্ট বেছে নিয়ে, কমেন্ট করার জন্য যে Instagram অ্যাকাউন্ট ব্যবহার করেন সেটি পরিবর্তন করতে পারেন।
    • আপনি WhatsApp-এ একটি স্ট্যাটাস তৈরি করে, আপনার Facebook বা Instagram স্টোরিতে আপনা-আপনি এটি শেয়ার করতে পারেন। আপনি Facebook ও/বা Instagram-এ যে স্ট্যাটাস আপডেট শেয়ার করার জন্য বেছে নেন, তা Facebook বা Instagram-এ আপনার বেছে নেওয়া বর্তমান প্রাইভেসি সেটিংস ব্যবহার করবে। মনে রাখবেন: আপনি নিজের Facebook বা Instagram স্টোরি, নিজের WhatsApp স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন না। 'অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp' এখনও সবার জন্য উপলভ্য নয়।
  • Facebook, Instagram বা Meta অ্যাকাউন্ট দিয়ে লগইন করা।
    • আপনি অ্যাকাউন্টের সাহায্যে লগইন করার ব্যবস্থা চালু করলে, এক অ্যাকাউন্টের লগইন সংক্রান্ত তথ্য দিয়ে বিভিন্ন Meta অ্যাপে থাকা নিজের অন্যান্য অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। এক্ষেত্রে, যতদিন পর্যন্ত একই অ্যাকাউন্ট সেন্টারে অ্যাকাউন্টগুলো যোগ করা থাকবে, ততদিন পর্যন্ত এই তথ্য ব্যবহার করতে পারবেন।
    • যেমন, আপনি কোনো নতুন ডিভাইসে Instagram ডাউনলোড করলে এবং আগে থেকেই আপনার Facebook-এ লগইন করে থাকলে, Facebook-এর লগইন তথ্য ব্যবহার করে Instagram-এ লগইন করতে পারবেন।
    • এছাড়াও, এক অ্যাকাউন্টের লগইন তথ্য ব্যবহার করে অন্য অ্যাকাউন্টে লগইন করার ব্যবস্থা চালু করলে, আপনি Meta Horizon-এ Messenger ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে, আপনার Facebook অ্যাকাউন্টকে Meta অ্যাকাউন্টের সেই একই অ্যাকাউন্ট সেন্টারে যোগ করা থাকতে হবে।
    • অ্যাকাউন্ট সেন্টার থেকে যে কোনো সময় আপনি এক অ্যাকাউন্টের লগইন সংক্রান্ত তথ্য ব্যবহার করে অন্য অ্যাকাউন্টে লগইন করার সুবিধা বন্ধ করতে পারেন এবং আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য লগইনের তথ্য আলাদা রাখতে পারেন।

  • Facebook, Instagram ও/বা Meta Horizon প্রোফাইলে আপনার নাম, প্রোফাইল ছবি, ইউজারনেম ও/বা অবতার সিঙ্ক করা। আপনার প্রোফাইল ছবি, ইউজারনেম বা অবতার সিঙ্ক করতে হলে, আপনাকে নামও সিঙ্ক করতে হবে। এর অর্থ:
    • আপনি নাম সিঙ্ক করলে, সিঙ্ক করার জন্য বেছে নেওয়া সব প্রোফাইলে একই নাম হয়ে যাবে।
    • Facebook, Instagram ও Meta Horizon-এ লোকেরা আপনাকে এই নাম ও ইউজারনেম দিয়ে দেখতে ও খুঁজতে পারবেন।
    • এছাড়াও, লোকেরা Facebook, Instagram ও Meta Horizon-এ এই নাম, ইউজারনেম, অবতার ও প্রোফাইলের ছবির সাথে সম্পর্কিত পরামর্শ (যেমন, আপনাকে ফ্রেন্ড হিসাবে যোগ করা অথবা আপনাকে ফলো করা) দেখতে পেতে পারেন।
    • আপনি Facebook, Instagram বা Meta Horizon প্রোফাইলে প্রোফাইলের তথ্য সিঙ্ক করলে, প্রোফাইলের তথ্যে আপনার করা পরিবর্তনগুলো (যেমন, আপনার নাম, ইউজারনেম, প্রোফাইল ছবি ও অবতার) সিঙ্ক করা তথ্য সহ আপনার সবকটি প্রোফাইলে দেখা যাবে।
    • আপনি যদি অ্যাকাউন্ট সেন্টার থেকে কোনো অ্যাকাউন্ট সরিয়ে নেন, তাহলে সেই অ্যাকাউন্টের প্রোফাইলে আর আপনার প্রোফাইল তথ্য সিঙ্ক হবে না।
    • মনে রাখবেন: আপনি Facebook, Instagram বা Meta Horizon প্রোফাইল থেকে, একই প্রোডাক্টের অন্য প্রোফাইলে, প্রোফাইল তথ্য সিঙ্ক করতে পারবেন না (যেমন, আপনি দুটি Instagram প্রোফাইল অথবা দুটি Facebook প্রোফাইল সিঙ্ক করতে পারবেন না)।
  • বিভিন্ন অ্যাকাউন্টে আপনার শপিং অ্যাক্টিভিটি সিঙ্ক করা। আপনার শপিং অ্যাক্টিভিটি Facebook ও Instagram-এ সিঙ্ক করা হলে, আপনি নিচের ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন:
    • আপনি Facebook ও Instagram-এ আপনার উইশলিস্ট দেখতে পাবেন। আপনি সব সংযুক্ত অ্যাকাউন্ট থেকে আপনার উইশলিস্টে আইটেমগুলো যোগ করতে ও দেখতে পারবেন।
    • আপনার সম্প্রতি দেখা আইটেমগুলো, আপনার সিঙ্ক করা অ্যাকাউন্টগুলোতে দেখা যাবে।
    • মনে রাখবেন: শপিং অ্যাক্টিভিটি সিঙ্ক করা, অ্যাকাউন্ট সেন্টারে অ্যাক্সেস থাকা সবার জন্য উপলভ্য নয়। Facebook শপInstagram-এর শপ সম্পর্কে আরও জানুন।
  • Facebook ডেটিং ও Instagram সংযুক্ত করা। আপনি যা করতে পারবেন, তা হলো:
  • Meta Horizon-এ লোকেদের ফলো করা। আপনি যা করতে পারবেন, তা হলো:
    • আপনার Facebook ফ্রেন্ড অথবা আপনি Instagram-এ ফলো করেন এমন লোক, যাদের Meta Horizon প্রোফাইল রয়েছে এবং যারা তাদের Meta Horizon প্রোফাইলের সাথে Facebook ও/বা Instagram প্রোফাইল দেখানো বেছে নিয়েছেন, তাদের অটোমেটিক ফলো রিকোয়েস্ট পাঠানো।
    • মনে রাখবেন: এই সংযুক্ত অভিজ্ঞতা চালু করার জন্য, আপনার কাছে অবশ্যই Meta অ্যাকাউন্ট থাকতে হবে।
    • Meta Horizon-এ আপনার অন্যান্য প্রোফাইল দেখানো। আপনি যা করতে পারবেন, তা হলো:
      • আপনার প্রতিটি প্রোফাইলে কোন কোন নাম বা ইউজারনেম দেখানো হবে, তা বেছে নেওয়া। যেমন, আপনার Facebook-এর নাম বা Meta Horizon ইউজারনেম দেখানোর জন্য, Instagram প্রোফাইল আপডেট করতে পারবেন।
      • আপনার Facebook-এর নাম বা Instagram ইউজারনেম দেখাতে এবং কে বা কারা এই তথ্য দেখতে পাবেন (যেমন, যে কেউ অথবা শুধুমাত্র আপনার Facebook ও/বা Instagram-এর ফলোয়ার, যারা Meta Horizonও ব্যবহার করেন), তার জন্য আপনার Meta Horizon প্রোফাইল আপডেট করতে পারবেন।
      • মনে রাখবেন:
        • এই সংযুক্ত অভিজ্ঞতা চালু করার জন্য, আপনার কাছে অবশ্যই Meta অ্যাকাউন্ট থাকতে হবে।
        • লোকেরা আপনার Facebook, Instagram বা Horizon প্রোফাইলের তথ্য দিয়ে আপনাকে দেখতে ও খুঁজতে পারবেন।
        • অন্যদের কাছে আপনার অ্যাকাউন্টের পরামর্শ দেওয়া হলে, এই প্রোফাইলগুলো একসাথে দেখা যেতে পারে।
        • আপনি নিজের Horizon প্রোফাইলে, সবসময় আপনার Facebook-এর নাম ও Instagram প্রোফাইল দেখতে পাবেন। অন্যরা কীভাবে আপনার Facebook-এর নাম ও Instagram প্রোফাইল দেখতে পাবেন, এই সেটিংয়ের সাহায্যে তা নিয়ন্ত্রণ করা যায়।
  • Meta Cloud অ্যালবামের মাধ্যমে, আপনার Instagram ফটো গ্যালারিতে, Meta Horizon Worlds প্ল্যাটফর্মে ক্যাপচার করা মিডিয়া দেখা। আপনি যা করতে পারবেন, তা হলো:
    • অ্যাকাউন্ট সেন্টারে থাকা আপনার অ্যাকাউন্টগুলোর মধ্যে কোনটি আপনার Meta Horizon প্রোফাইলের Meta Horizon Worlds-এ ক্যাপচার করা মিডিয়া অ্যাক্সেস করতে পারবে, তা বেছে নেওয়া।
Share

Was this article helpful?

হ্যাঁ
না