আমরা কীভাবে একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা বিভিন্ন অ্যাকাউন্টে আপনার তথ্য ব্যবহার করি
Updated:12 সপ্তাহ আগে
একই অ্যাকাউন্ট সেন্টারে আপনার বিভিন্ন অ্যাকাউন্ট থাকলে, তাতে সেটিংস ও লগইন পরিচালনা করা এবং এক প্রোফাইল থেকে অন্য প্রোফাইলে পাল্টানো সহজ হয়। আমরা একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা আপনার বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য, বিভিন্ন Meta কোম্পানির প্রোডাক্টে একত্রিত করি। আমরা এটি যেসব কারণে ব্যবহার করি:
- আপনাকে স্টোরি ও Reels-এর মতো জায়গায় বিজ্ঞাপন দেখালে, সেগুলো আপনার ও অন্যদের জন্য পার্সোনালাইজ করব এবং সেগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করব। এর মানে আমরা নিম্নলিখিত কাজগুলো করি, যেমন:
- আপনার প্রোফাইলের তথ্য এবং বিভিন্ন অ্যাকাউন্টে করা অ্যাক্টিভিটির ভিত্তিতে, আপনাকে আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো।
- আমরা আপনার ও অন্যদের জন্য কনটেন্ট ও পরামর্শ পার্সোনালাইজ করব। এর মানে আমরা নিম্নলিখিত কাজগুলো করি, যেমন:
- Facebook বা Instagram-এ আপনাকে প্রাসঙ্গিক রিলের সুপারিশ করা।
- সংস্থাদের বোঝানো যে কীভাবে লোকজন তাদের পোস্ট, ভিডিও ও অন্যান্য কনটেন্টের সাথে সংযুক্ত থাকেন।
- আমরা নিজেদের প্রোডাক্ট উন্নত করব এবং এগুলোতে করার মতো কিছু ঐচ্ছিক অ্যাক্টিভিটি সরবরাহ করব। এর মানে আপনি এই কাজগুলো করতে পারবেন, যেমন:
- আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনি কী পছন্দ করেন সেই বিষয়ে, সমীক্ষা ও অন্য রিসার্চে অংশগ্রহণ করা।
- বিভিন্ন প্রোডাক্টে আপনার অ্যাকাউন্ট জুড়ে ব্যবহার করার জন্য AR এফেক্ট তৈরি করা।
- Facebook ও Instagram-এ ফান্ডরেইজার তৈরি করা।
- আপনার বিভিন্ন অ্যাকাউন্টে যাতে একই তথ্য থাকে, সেইজন্য আমরা অ্যাকাউন্টের কিছু তথ্য ও সেটিংস অ্যাডজাস্ট করব, যা আপনি যে কোনো সময় পরিচালনা করতে পারবেন। এর মানে আমরা নিম্নলিখিত কাজগুলো করি, যেমন:
- যদি আপনার যোগ করা নতুন অ্যাকাউন্টে থাকা জন্মদিন, অ্যাকাউন্ট সেন্টারে আপনার অন্য অ্যাকাউন্টের থেকে আলাদা হয়, তাহলে নতুন অ্যাকাউন্টটি যোগ করার আগে আমরা আপনাকে নিজের সঠিক জন্মদিন বেছে নিতে বলতে পারি।
- আমরা আপনাকে একাধিক প্রোফাইলে কনটেন্ট শেয়ার করার মতো সংযুক্ত অভিজ্ঞতা নিয়ন্ত্রণ করার সুযোগ দেবো। এর মানে আপনি এই কাজগুলো করতে পারবেন, যেমন:
- Facebook এবং Instagram অ্যাকাউন্টগুলো জুড়ে নিজের পোস্ট শেয়ার করা।
- Horizon-এ আপনি চেনেন এমন লোকদের ফলো করা।
আপনি যে কোনো সময়, সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট যোগ করতে বা সরিয়ে দিতে পারবেন। আপনি অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়ার 7 দিনের মধ্যে, আমরা উপরে উল্লিখিত ব্যবহারের জন্য এই অ্যাকাউন্টগুলোতে আপনার তথ্য একত্রিত করা বন্ধ করব। আগে আপনার যেসব তথ্য একত্রিত করা হয়েছে, সেগুলো একত্রিত অবস্থাতেই থাকবে।
একই অ্যাকাউন্ট সেন্টারে বিভিন্ন অ্যাকাউন্ট যোগ করা থাকলে, তাতে নিচের বিষয়গুলোর উপর কোনো প্রভাব পড়বে না:
- আমরা আপনাকে ও অন্যদের সুরক্ষিত রাখতে, বিভিন্ন অ্যাকাউন্ট জুড়ে তথ্য ব্যবহার করি।
- আমরা আরও নির্ভুলভাবে লোকজন গণনা করতে এবং তারা আমাদের প্রোডাক্ট কীভাবে ব্যবহার করছেন তা মূল্যায়ন করার উদ্দেশ্যে, অ্যাকাউন্ট জুড়ে তথ্য ব্যবহার করে থাকি।
- আমরা অ্যাকাউন্টগুলো জুড়ে তথ্য ব্যবহার করি, যাতে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের প্রোডাক্টগুলো সঠিকভাবে কাজ করছে এবং তা না করলে আমরা সেগুলো ঠিক করতে পারি।
- আমরা একই প্রোডাক্টের জন্য আপনার বিভিন্ন অ্যাকাউন্টে থাকা তথ্য ব্যবহার করি।
নিচের বিষয়গুলো সম্পর্কে আরও জানুন:
Share