অ্যাকাউন্ট সেন্টারে থাকা আপনার অ্যাকাউন্টগুলোতে সংযুক্ত অভিজ্ঞতা পরিচালনা করা
বিভিন্ন অ্যাকাউন্টে পোস্ট বা স্টোরি অটোমেটিক শেয়ার করা
অটোমেটিক পোস্ট বা স্টোরি শেয়ার করার বিকল্প সেট আপ করার আগে, আপনার যা জানা দরকার:
- Instagram-এ আপনার Facebook পোস্ট বা স্টোরি শেয়ার করার সময়, আপনি শুধুমাত্র নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকেই পোস্ট শেয়ার করতে পারবেন। আপনার একটি বা তার বেশি Facebook বিজনেস পেজ থাকলে, সেই পেজগুলোতে করা কোনো পোস্ট বা স্টোরি আপনি শেয়ার করতে পারবেন না।
- Facebook-এ আপনার Instagram পোস্ট শেয়ার করার সময় আপনার কাছে একটি ব্যক্তিগত Facebook প্রোফাইল ও এক বা একাধিক Facebook বিজনেস পেজ থাকলে, আপনি অ্যাকাউন্ট সেন্টারে যোগ করেছেন এমন যে কোনো Instagram অ্যাকাউন্ট থেকে কোন প্রোফাইল বা পেজটি শেয়ার করবেন তা বেছে নিতে পারবেন। আপনি পরিবর্তন না করা পর্যন্ত সেই Instagram অ্যাকাউন্টগুলো থেকে আপনার স্টোরি ও পোস্ট সেই Facebook প্রোফাইল বা পেজটিতে শেয়ার করা হবে।
- যদি আপনার একটি ব্যক্তিগত Facebook প্রোফাইল ও এক বা একাধিক Facebook বিজনেস পেজ থাকে, তাহলে আপনি অ্যাকাউন্ট সেন্টারে যোগ করেছেন এমন যে কোনো Instagram অ্যাকাউন্ট থেকে কোন প্রোফাইল বা পেজটি শেয়ার করবেন তা বেছে নিতে পারবেন। আপনি পরিবর্তন না করা পর্যন্ত, সেই Instagram অ্যাকাউন্টগুলো থেকে আপনার স্টোরি ও পোস্ট সেই Facebook প্রোফাইল বা পেজটিতে শেয়ার করা হবে।
অটোমেটিক পোস্ট বা স্টোরি শেয়ার করার বিকল্প সেট আপ করা
- অ্যাকাউন্ট সেন্টারে, সংযুক্ত অভিজ্ঞতাতে ট্যাপ বা ক্লিক করার পর, বিভিন্ন প্রোফাইলে শেয়ার করাতে ট্যাপ বা ক্লিক করুন।
- যে প্রোফাইল থেকে শেয়ার করতে চান, তাতে ক্লিক করুন, তারপর যে প্রোফাইলে শেয়ার করতে চান, সেটিতে ট্যাপ বা ক্লিক করুন।
- বেছে নেওয়া প্রোফাইলগুলোতে আপনার Facebook বা Instagram পোস্ট বা স্টোরি শেয়ার করা চালু বা বন্ধ করার জন্য অটোমেটিক শেয়ার করার নিচে,
ক্লিক করুন।
আপনার Facebook বা Instagram স্টোরিতে WhatsApp স্ট্যাটাস শেয়ার করা
আপনার Facebook বা Instagram অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট সেন্টারে রয়েছে, সেখানেই নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করলে, আপনি নিজের WhatsApp স্ট্যাটাস, নিজের Facebook বা Instagram স্টোরিতে শেয়ার করতে পারবেন।
অটোমেটিক পোস্ট বা স্টোরি শেয়ার করার বিকল্প সেট আপ করতে:- অ্যাকাউন্ট সেন্টারে, সংযুক্ত অভিজ্ঞতাতে ট্যাপ করে, বিভিন্ন প্রোফাইলে শেয়ার করাতে ট্যাপ করুন।
- যে প্রোফাইল থেকে শেয়ার করতে চান, তাতে ট্যাপ করুন, তারপর যে প্রোফাইলে শেয়ার করতে চান, সেটিতে ক্লিক করুন।
- শেয়ার করা চালু বা বন্ধ করতে, অটোমেটিক শেয়ার করা চালু বা বন্ধ করুন।
অ্যাকাউন্টের সাহায্যে লগইন পরিচালনা করতে
আপনি এই সংযুক্ত অভিজ্ঞতা বন্ধ করতে চাইলে, আপনাকে নিজের অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড লিখতে বলা হতে পারে। আপনি পাসওয়ার্ড তৈরি না করা পর্যন্ত, অ্যাকাউন্টে লগইন করতে পারবেন না।
অ্যাকাউন্টের সাহায্যে লগইন পরিচালনা করতে
- অ্যাকাউন্ট সেন্টারে, অ্যাকাউন্টের সাহায্যে লগইন করাতে ট্যাপ বা ক্লিক করুন, তারপর সব অ্যাকাউন্টগুলোকে, একটিতে অপরটি দিয়ে লগইন করার অনুমতি দিন অথবা কোন অ্যাকাউন্টগুলো অন্যান্য অ্যাকাউন্টে লগইন করতে পারবে তা বেছে নিন-এ ট্যাপ বা ক্লিক করুন।
- আপনি অ্যাকাউন্ট সেটিংসের মাধ্যমে যেখানে লগইন পরিচালনা করতে চান, সেই Facebook, Instagram ও/বা Meta অ্যাকাউন্টগুলোতে ট্যাপ বা ক্লিক করুন।
আপনি যদি Facebook অ্যাকাউন্ট ব্যবহার করে Instagram বা Meta অ্যাকাউন্ট তৈরি করে থাকেন এবং Facebook অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট সেন্টারে রয়েছে, সেখান থেকে সেই অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আপনাকে Instagram বা Meta অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড তৈরি করতে বলা হবে।
বিভিন্ন প্রোফাইলে আপনার নাম, ইউজারনেম, প্রোফাইল ছবি বা অবতার সিঙ্ক করা
Facebook, Instagram ও/বা Meta Horizon প্রোফাইলে আপনার প্রোফাইলের তথ্য সিঙ্ক করার আগে, আপনাকে নিচের বিষয়গুলো জানতে হবে:
- আপনার প্রোফাইল ছবি, ইউজারনেম বা অবতার সিঙ্ক করতে হলে, আপনাকে নামও সিঙ্ক করতে হবে। এর অর্থ:
- আপনি নাম সিঙ্ক করলে, সিঙ্ক করার জন্য বেছে নেওয়া সব প্রোফাইলে একই নাম হয়ে যাবে।
- Facebook, Instagram ও Meta Horizon-এ লোকেরা আপনাকে এই নাম ও ইউজারনেম দিয়ে দেখতে ও খুঁজতে পারবেন।
- এছাড়াও, লোকেরা Facebook, Instagram ও Meta Horizon-এ এই নাম, ইউজারনেম, অবতার ও প্রোফাইল ছবির সাথে সম্পর্কিত পরামর্শ (যেমন, আপনাকে ফ্রেন্ড হিসাবে যোগ করা অথবা আপনাকে ফলো করা) দেখতে পেতে পারেন।
- আপনি নিজের Facebook, Instagram বা Meta Horizon প্রোফাইলে, প্রোফাইলের তথ্য সিঙ্ক করলে, প্রোফাইলের তথ্যে আপনার করা পরিবর্তনগুলো (যেমন, আপনার নাম, ইউজারনেম, প্রোফাইল ছবি ও অবতার), সিঙ্ক করা তথ্য থাকা আপনার সবকটি প্রোফাইলে দেখা যাবে।
- আপনি যদি অ্যাকাউন্ট সেন্টার থেকে কোনো অ্যাকাউন্ট সরিয়ে নেন, তাহলে সেই অ্যাকাউন্টের প্রোফাইলে আর আপনার প্রোফাইল তথ্য সিঙ্ক হবে না।
- মনে রাখবেন: আপনি Facebook, Instagram বা Meta Horizon প্রোফাইল থেকে, একই প্রোডাক্টের অন্য প্রোফাইলে, প্রোফাইল তথ্য সিঙ্ক করতে পারবেন না (যেমন, আপনি দুটি Instagram প্রোফাইল অথবা দুটি Facebook প্রোফাইল সিঙ্ক করতে পারবেন না)।
- আপনি নিজের প্রোফাইল ছবি সিঙ্ক করলে, আপনার Facebook বা Instagram-এ থাকা যে কোনো একটি প্রোফাইল ছবি আপনার অ্যাকাউন্টগুলোতে ব্যবহার করার জন্য বেছে নিতে পারবেন। আপনার আপডেট করা সবচেয়ে সাম্প্রতিক ছবিটি আপনার ডিফল্ট ছবি হবে। আপনার প্রোফাইল ছবি সিঙ্ক করতে হলে, আপনাকে আপনার নামও সিঙ্ক করতে হবে।
- ইউজারনেম সিঙ্ক করার জন্য, আপনি যে প্রোফাইলগুলো সিঙ্ক করার চেষ্টা করছেন, সেগুলোর জন্য Facebook, Instagram বা Meta Horizon-এ সেই ইউজারনেমটি থাকতে হবে।
- আপনার প্রোফাইলটি যদি অনেক লোকের কাছে পৌঁছায়, তাহলে আপনার ইউজারনেম পরিবর্তনের সময় রিভিউ করার প্রয়োজন হতে পারে। তা করা হলে, আমাদের রিভিউ সম্পূর্ণ হওয়ার পর আপনাকে তা জানানো হবে। রিভিউ করার প্রয়োজন না হলে, আপনার ইউজারনেম উপলভ্য হলে সাথে সাথেই সেটি পরিবর্তিত হবে। আপনার ইউজারনেম পরিবর্তনের বিষয়টি ফলোয়ারদের জানানো হতে পারে।
- ইউজারনেম পরিবর্তন করলে, আপনার Instagram অ্যাকাউন্ট ও Facebook টাইমলাইনের URLও পরিবর্তিত হবে।
আপনার প্রোফাইলের তথ্য সিঙ্ক করতে:
- অ্যাকাউন্ট সেন্টারে, প্রোফাইল-এ ট্যাপ বা ক্লিক করুন।
- Facebook, Instagram বা Meta Horizon প্রোফাইলে ট্যাপ বা ক্লিক করুন।
- নাম, ইউজারনেম, প্রোফাইল ছবি ও অবতার সিঙ্ক করা বন্ধ বা চালু করতে, প্রোফাইলের তথ্য সিঙ্ক করুন-এর পাশে
ট্যাপ বা ক্লিক করুন।
- সিঙ্ক করা চালু করা বেছে নিলে, আপনার নাম অথবা আপনার নাম ও প্রোফাইল ছবি সিঙ্ক করার বিকল্প বেছে নিতে পারেন।
- অন্য একটি প্রোফাইল ছবি ব্যবহার করতে, প্রোফাইল ছবি পরিবর্তন করুন-এ ট্যাপ বা ক্লিক করুন, তারপর আপনার প্রোফাইল ছবির জন্য যে অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান, সেটির পাশের গোল চিহ্নটিতে ট্যাপ করুন।
আপনার সব অ্যাকাউন্টে আপনার শপিং অ্যাক্টিভিটি সিঙ্ক করতে
আপনার শপিং অ্যাক্টিভিটি সিঙ্ক বা আন-সিঙ্ক করতে
- অ্যাকাউন্ট সেন্টারে, সংযুক্ত অভিজ্ঞতাতে ট্যাপ বা ক্লিক করুন।
- শপিং অ্যাক্টিভিটিতে ট্যাপ বা ক্লিক করুন।
- Facebook ও Instagram জুড়ে আপনার শপিং অ্যাক্টিভিটি সিঙ্ক করা চালু বা বন্ধ করতে শপিং অ্যাক্টিভিটি সিঙ্ক করুন-এর পাশে,
ট্যাপ বা ক্লিক করুন।
- আপনার 2টির বেশি অ্যাকাউন্ট থাকলে, যে অ্যাকাউন্টগুলোকে সিঙ্ক করা থেকে বাদ দিতে চান, সেগুলোতে ট্যাপ করুন।
Meta Horizon-এ অটোমেটিক লোকেদের ফলো করা
- অ্যাকাউন্ট সেন্টারে, Horizon-এ লোকেদের ফলো করাতে ট্যাপ বা ক্লিক করুন।
- আপনার Facebook ফ্রেন্ডদেরকে Meta Horizon-এ অটোমেটিক ফলো রিকোয়েস্ট পাঠাতে, আপনার Facebook প্রোফাইলের পাশে,
ট্যাপ বা ক্লিক করুন।
- Instagram-এ আপনি যাদের ফলো করেন, Meta Horizon-এ অটোমেটিক তাদের ফলো রিকোয়েস্ট পাঠাতে, আপনার Instagram অ্যাকাউন্টের পাশে,
ট্যাপ বা ক্লিক করুন।
মনে রাখবেন: আপনি শুধুমাত্র, নিজের Facebook ফ্রেন্ডদেরকে অথবা আপনি Instagram-এ ফলো করেন এমন লোকেদেরকে, যারা তাদের Meta Horizon প্রোফাইলের সাথে নিজের Facebook ও/বা Instagram প্রোফাইল দেখানো বেছে নিয়েছেন, তাদেরকেই অটোমেটিক ফলো রিকোয়েস্ট পাঠাতে পারবেন।
আপনার প্রোফাইলের লিঙ্ক দেখানো
- অ্যাকাউন্ট সেন্টার-এ গিয়ে, আপনার প্রোফাইলের লিঙ্ক দেখানোতে ট্যাপ করুন।
- আপনি যে প্রোফাইলটিতে, আপনার অন্যান্য প্রোফাইলের লিঙ্ক দেখাতে চান, সেই প্রোফাইলে ট্যাপ করুন (যেমন, আপনি যদি নিজের Facebook প্রোফাইলে, আপনার Instagram প্রোফাইলের মতো অন্য প্রোফাইলের লিঙ্ক দেখাতে চান, তাহলে Facebook প্রোফাইলে ট্যাপ করুন)।
- বেছে নেওয়া প্রোফাইলে আপনি কোন লিঙ্কগুলো দেখাতে চান, তা লিঙ্কের পাশে
ট্যাপ করে বেছে নিন। দেখানোর জন্য আপনার কোনো লিঙ্ক উপলভ্য না থাকলে, অ্যাকাউন্ট সেন্টারে অ্যাকাউন্ট যোগ করা বেছে নিতে পারেন।
- আপনার প্রোফাইলে দেখানোর জন্য লিঙ্ক বেছে নেওয়ার পর, প্রোফাইলের ধরনের উপর ভিত্তি করে, আপনি হয়তো ভিজিবিলিটি সংক্রান্ত অতিরিক্ত পছন্দ বেছে নিতে পারবেন:
- Facebook প্রোফাইলে: Instagram প্রোফাইলের লিঙ্কে ফলোয়ারের সংখ্যা দেখানো হবে কি না, তা বেছে নিতে পারবেন।
- Meta Horizon প্রোফাইলে: যে কেউ আপনার Facebook লিঙ্ক দেখতে পাবেন না কি Horizon ব্যবহারকারী Facebook ফ্রেন্ডরাই শুধুমাত্র আপনার Facebook লিঙ্ক দেখতে পাবেন, তা বেছে নিতে পারবেন।
- অ্যাকাউন্ট সেন্টার-এ গিয়ে, সংযুক্ত অভিজ্ঞতাতে ক্লিক করুন।
- আপনার প্রোফাইলের লিঙ্ক দেখানোতে ক্লিক করুন, তারপর যে প্রোফাইলটিতে, আপনার অন্যান্য প্রোফাইলের লিঙ্ক দেখাতে চান, সেই প্রোফাইলে ক্লিক করুন (যেমন, আপনি যদি নিজের Facebook প্রোফাইলে, আপনার Instagram প্রোফাইলের মতো অন্য প্রোফাইলের লিঙ্ক দেখাতে চান, তাহলে Facebook প্রোফাইলে ক্লিক করুন)।
- বেছে নেওয়া প্রোফাইলে কোন লিঙ্কগুলো দেখাতে চান, সেগুলোর পাশে
ক্লিক করে বেছে নিন। দেখানোর জন্য আপনার কোনো লিঙ্ক উপলভ্য না থাকলে, অ্যাকাউন্ট সেন্টারে অ্যাকাউন্ট যোগ করা বেছে নিতে পারেন।
- আপনার প্রোফাইলে দেখানোর জন্য লিঙ্ক বেছে নেওয়ার পর, প্রোফাইলের ধরনের উপর ভিত্তি করে, আপনি হয়তো ভিজিবিলিটি সংক্রান্ত অতিরিক্ত পছন্দ বেছে নিতে পারবেন:
- Facebook প্রোফাইলে: Instagram প্রোফাইলের লিঙ্কে ফলোয়ারের সংখ্যা দেখানো হবে কি না, তা বেছে নিতে পারবেন
- Meta Horizon প্রোফাইলে: যে কেউ আপনার Facebook লিঙ্ক দেখতে পাবেন না কি Horizon ব্যবহারকারী Facebook ফ্রেন্ডরাই শুধুমাত্র আপনার Facebook লিঙ্ক দেখতে পাবেন, তা বেছে নিতে পারবেন