আপনার অ্যাকাউন্ট সেন্টারে কোন অ্যাকাউন্টগুলো থাকবে তা কীভাবে পরিচালনা করবেন

Updated:2 সপ্তাহ আগে
'অ্যাকাউন্ট সেন্টারে Threads ও WhatsApp' সব জায়গায় উপলভ্য নয়।

আপনি যে অ্যাকাউন্টটি আপনার মোবাইল ডিভাইসে যোগ করতে চান, তাতে ইতিমধ্যে লগইন করে না থাকলে, আপনি যে অ্যাকাউন্টে বর্তমানে লগইন করে আছেন, তার ইমেইল অ্যাড্রেস বা ফোন নম্বর ব্যবহার করে, আপনি যে অ্যাকাউন্টটি যোগ করতে চান সেটির জন্য সংশ্লিষ্ট তথ্য আগে থেকে পূরণ করে দেবো।

অ্যাকাউন্ট সেন্টার সেট আপ করা ও সংযুক্ত অভিজ্ঞতা চালু করার জন্য, আপনার কাছে কমপক্ষে 2টি অ্যাকাউন্ট (এটি Facebook, Instagram, Meta, WhatsApp ও/বা Threads অ্যাকাউন্টের সংমিশ্রণ হতে পারে, কিন্তু শুধুমাত্র একটি Meta ও একটি WhatsApp অ্যাকাউন্ট বা শুধুমাত্র একটি Meta ও একটি Threads অ্যাকাউন্টের সংমিশ্রণ হতে পারবে না) থাকতে হবে।

অ্যাকাউন্ট যোগ করা

আপনার ফোন, ট্যাবলেট অথবা কম্পিউটারে অ্যাকাউন্ট সেন্টারে অ্যাকাউন্ট যোগ করতে:

  1. অ্যাকাউন্ট সেন্টার-এ নেভিগেট করুন।
  2. অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট পরিচালনা করুন-এ ট্যাপ বা ক্লিক করুন।
  3. যদি অ্যাকাউন্ট সেন্টারে আপনার কোনো অ্যাকাউন্ট যোগ না করা থাকে, তাহলে অ্যাকাউন্ট যোগ করুন-এ ট্যাপ বা ক্লিক করে, স্ক্রিনে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।

অ্যাকাউন্ট সেন্টার থেকে অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া

আপনার ফোন, ট্যাবলেট বা কম্পিউটারে, অ্যাকাউন্ট সেন্টার থেকে অ্যাকাউন্ট সরাতে:

  1. অ্যাকাউন্ট সেন্টার-এ নেভিগেট করুন।
  2. অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট পরিচালনা করুন-এ ট্যাপ বা ক্লিক করুন।
  3. যে অ্যাকাউন্টটি সরাতে চান, সেটির পাশে সরিয়ে দিন-এ ট্যাপ বা ক্লিক করুন।

আপনি অ্যাকাউন্ট সেন্টার থেকে কোনো অ্যাকাউন্ট সরিয়ে দিলে, সেই অ্যাকাউন্টের সাথে যুক্ত যে কোনো প্রোফাইলও সরানো হবে।

এছাড়াও, আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে কীভাবে সুরক্ষিত রাখবেন অথবা কোনো Meta প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট কীভাবে ফিরিয়ে আনবেন, তা অ্যাকাউন্ট রিকভারি ও সহায়তা হাব থেকে জানতে পারবেন।

অ্যাকাউন্টের বিষয়ে আমরা যেসব পরামর্শ দিতে পারি

আপনি আপনার অ্যাকাউন্ট সেন্টার সেট আপ করার সময়ে, আমরা আপনাকে একটি অ্যাকাউন্ট যোগ করার পরামর্শ দিতে পারি। যেমন, আপনি নিজের মোবাইল ডিভাইসে Instagram অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট সেন্টার সেট আপ করলে এবং একই ডিভাইস থেকে Facebook অ্যাকাউন্টে লগ ইন করলে, আমরা সেই Facebook অ্যাকাউন্টটিকে 'অ্যাকাউন্ট সেন্টার'-এ যোগ করার পরামর্শ দিতে পারি।

মনে রাখবেন: অ্যাকাউন্ট সেন্টারে আপনি শুধুমাত্র একটি Facebook অ্যাকাউন্টই যোগ করতে পারবেন। আপনি অন্য একটি Facebook অ্যাকাউন্টকে 'অ্যাকাউন্ট সেন্টার'-এ যোগ করতে চাইলে, আপনাকে প্রথমে বর্তমান Facebook অ্যাকাউন্টটি সরাতে হবে। তবেই, অন্য একটি Facebook অ্যাকাউন্ট যোগ করতে পারবেন।

Share

Was this article helpful?

হ্যাঁ
না