অ্যাকাউন্ট সেন্টারে আপনার WhatsApp অ্যাকাউন্ট যোগ করা
'অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp' বলতে কী বোঝায়?
অ্যাকাউন্ট সেন্টার হলো এমন একটি জায়গা, যেখানে আপনি নিজের Facebook, Instagram, WhatsApp ও Meta অ্যাকাউন্টের সংযুক্ত অভিজ্ঞতা এবং অ্যাকাউন্ট সেটিংস একই জায়গায় পরিচালনা করতে পারেন। অ্যাকাউন্ট সেন্টারে আপনার WhatsApp অ্যাকাউন্ট যোগ করা সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। আপনি যে কোনো সময় অ্যাকাউন্ট সেন্টারে আপনার WhatsApp অ্যাকাউন্ট যোগ করতে ও সেখান থেকে সরাতে পারেন।
অ্যাকাউন্ট সেন্টারে নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করলে, বিভিন্ন Meta অ্যাপে কাজ করে এমন অভিজ্ঞতা, যেমন WhatsApp-এ তৈরি করা স্ট্যাটাস সহজেই Facebook বা Instagram স্টোরিতে শেয়ার করা, ইত্যাদি ব্যবহার করতে পারবেন। প্রোফাইলের তথ্য অ্যাডজাস্ট করার মতো, কিছু অ্যাকাউন্ট সেটিংসও আপনি পরিচালনা করতে পারবেন। অ্যাকাউন্ট সেন্টারে আপনার WhatsApp অ্যাকাউন্ট যোগ করার অর্থ হলো, নিচে এবং WhatsApp-এর প্রাইভেসি পলিসিতে ব্যাখ্যা করা বিভিন্ন সুবিধা দিতে WhatsApp ও Meta আপনার তথ্য শেয়ার করবে।
অ্যাকাউন্ট সেন্টারে আপনার WhatsApp অ্যাকাউন্ট যোগ করলে, আপনার WhatsApp-এর ব্যক্তিগত মেসেজ বা কলের প্রাইভেসি প্রভাবিত হবে না। এর অর্থ তা তখনও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। কোনো ব্যক্তি, এমনকি WhatsApp বা Metaও আপনার মেসেজ পড়তে বা শুনতে পারবেন না বা পারবে না। এছাড়াও, আমরা আপনার পরিচিতি তালিকা অন্য কোনো Meta কোম্পানির সাথেও শেয়ার করি না।
পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকেদের দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা দিতে, WhatsApp অবশ্যই সার্ভারের মতো Meta-র পরিকাঠামোর উপর নির্ভর করে। তবে, WhatsApp-এ থাকা ব্যক্তিগত ডেটার অ্যাক্সেস সীমিত থাকে, যাতে অন্যান্য Meta অ্যাপ তা ব্যবহার করতে না পারে, এমনকি বিজ্ঞাপনের জন্যেও নয়। তবে, আমরা কতজনকে পরিষেবা দিচ্ছি তা জানা, লোকেদের নিরাপদ রাখা বা বিভিন্ন Meta প্রোডাক্টে কাজ করে এমন ঐচ্ছিক ফিচার দেওয়া ইত্যাদির ক্ষেত্রে ব্যতিক্রম ঘটতে পারে।
'অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp' এরকম একটি ঐচ্ছিক ফিচার। অন্যান্য ঐচ্ছিক ফিচারের মধ্যে রয়েছে, Meta AI-এর সাথে চ্যাট করা বা Meta-র বিজনেস টুল ব্যবহার করছে এমন বিজনেসকে মেসেজ পাঠানো। অ্যাপের মধ্যে সবসময়ই ঐচ্ছিক ফিচারগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়, যাতে আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন।
আমি অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp অ্যাকাউন্ট যোগ করলে, WhatsApp কোন তথ্য সংগ্রহ করে?
WhatsApp, নিজের পরিষেবাতে যেসব তথ্য সংগ্রহ করে, তা WhatsApp-এর প্রাইভেসি পলিসিতে বর্ণনা করা হয়েছে। আপনি অ্যাকাউন্ট সেন্টারে নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করলে, WhatsApp নিচের তথ্যগুলোও সংগ্রহ করে:
- ডিভাইস ও সংযোগ সংক্রান্ত তথ্য, যেমন প্রতিবার আপনি অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp ব্যবহার করার সময় তৈরি হওয়া অনন্য আইডি।
- পরিষেবা-সম্পর্কিত, ডায়গনস্টিক ও পারফরম্যান্স সংক্রান্ত তথ্যের মতো, অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp কেমন পারফর্ম করছে, সেই সংক্রান্ত ব্যবহার ও লগের তথ্য, যেমন, লগ ফাইল, টাইমস্ট্যাম্প, ক্রস-পোস্টের অ্যাক্টিভিটি ও রক্ষণাবেক্ষণের লগ।
অ্যাকাউন্ট সেন্টারের মাধ্যমে উপলভ্য সংযুক্ত অভিজ্ঞতা আপনাকে ব্যবহার করার সুবিধা দিতে, WhatsApp Meta-র আওতাভুক্ত অন্যান্য কোম্পানির কাছ থেকেও তথ্য নেয়, যেমন:
- অ্যাকাউন্টের তথ্য, যেমন, আপনি যে অ্যাকাউন্ট সেন্টারে তথ্য ক্রস-পোস্ট করছেন সেই একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা Facebook বা Instagram অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত আইডেন্টিফায়ার।
- ডিভাইস ও সংযোগ সংক্রান্ত তথ্য যা আপনার WhatsApp অ্যাকাউন্টের সাথে Facebook বা Instagram অ্যাকাউন্ট সংযুক্ত করতে প্রয়োজন হয়।
- Meta অ্যাকাউন্টে (যেমন, Facebook) উল্লেখ করা আপনার বয়স সংক্রান্ত তথ্য, যার সাহায্যে আমরা বয়সজনিত কোনো অসঙ্গতির সামঞ্জস্য করতে পারি এবং Meta কোম্পানির প্রোডাক্ট-এর জন্য যোগ্যতা নির্ধারণ করতে পারি।
আমি অ্যাকাউন্ট সেন্টারে নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করলে, Meta কোন তথ্য পাবে?
আপনি অ্যাকাউন্ট সেন্টারে নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করলে, Meta-র আওতাভুক্ত অন্যান্য কোম্পানি নিচের তথ্যগুলো সংগ্রহ করে:
- অ্যাকাউন্টের তথ্য, যেমন, আপনার ফোন নম্বর ও WhatsApp প্রোফাইল ছবি (উদাহরণ, আপনার অ্যাকাউন্ট সেন্টারের সেটিংসে তা দেখানোর জন্য)।
- আপনার বয়স সংক্রান্ত তথ্য (যদি দেওয়া হয়), যার সাহায্যে Meta বয়সজনিত কোনো অসঙ্গতির সামঞ্জস্য করতে পারে এবং Meta কোম্পানির প্রোডাক্ট-এর জন্য যোগ্যতা নির্ধারণ করতে পারে।
- ইউজারের কনটেন্ট, যেমন, আপনার WhatsApp স্ট্যাটাস, যদি আপনি Facebook বা Instagram স্টোরিতে নিজের স্ট্যাটাস আপডেট শেয়ার করে থাকেন।
- ডিভাইস ও সংযোগ সংক্রান্ত তথ্য, যেমন, আপনার অ্যাপের ভার্সন বা WhatsApp-এ আপনার সেট করা ডিভাইসের ভাষা।
- ব্যবহার ও লগ সংক্রান্ত তথ্য, এর মধ্যে রয়েছে, আপনি কীভাবে আমাদের পরিষেবা ব্যবহার করেন সেই তথ্য, যেমন, আপনি নিজের WhatsApp অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেন্টারে যোগ করেছেন কি না এবং কীভাবে এটি ব্যবহার করছেন অথবা আপনি কতবার নিজের WhatsApp স্ট্যাটাস Facebook বা Instagram স্টোরিতে শেয়ার করেছেন, ইত্যাদি তথ্য।
- প্রযোজ্য হলে, আপনি চ্যানেল ব্যবহার করলে সেই সংক্রান্ত তথ্য (চ্যানেলের জন্য আমরা যেসব তথ্য সংগ্রহ করি, সেই সম্পর্কে আরও জানুন)।
আমি অ্যাকাউন্ট সেন্টারে নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করলে, WhatsApp কী কী উদ্দেশ্যে আমার তথ্য ব্যবহার করবে?
আপনি অ্যাকাউন্ট সেন্টারে নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করলে, নিম্নলিখিত উদ্দেশ্যে WhatsApp আপনার তথ্য ব্যবহার করবে:
- 'অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp'-এর জন্য পরিষেবা দেওয়া এবং WhatsApp-এ বিভিন্ন ফিচার ও অভিজ্ঞতা দিতে সাহায্য করা, যার মধ্যে রয়েছে:
- আপনার অ্যাকাউন্টের যোগ্যতা পরীক্ষা করে, অ্যাকাউন্ট সেন্টারে আপনার WhatsApp অ্যাকাউন্ট যোগ করা।
- আপনার অ্যাকাউন্টের তথ্য ও সেটিংস এমনভাবে অ্যাডজাস্ট করা যাতে সেগুলো আপনার সব অ্যাকাউন্টের জন্য একই হয়।
- সিঙ্গল-সাইন-অন চালু করা যাতে, আপনার ডিভাইস একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা অন্য কোনো Meta অ্যাকাউন্টে লগইন করা থাকলে, সহজেই WhatsApp অ্যাক্সেস করা যায়।
- সংযুক্ত অভিজ্ঞতা নিয়ন্ত্রণ করতে দেওয়া, যেমন, Facebook বা Instagram স্টোরিতে আপনার WhatsApp স্ট্যাটাস শেয়ার করা।
- WhatsApp-এর পরিষেবা ও প্রোডাক্ট, যেমন, 'অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp' উন্নত করা। যার মধ্যে রয়েছে:
- প্রোডাক্টের সমস্যার সমাধান, শনাক্ত, বিশ্লেষণ ও ডিবাগ করা।
- পরিষেবার পারফরম্যান্স, নির্ভরযোগ্যতা ও কার্যক্ষমতা নজর করা।
- বর্তমান ফিচার আপডেট করা এবং নতুন ফিচার ডেভেলপ করা এবং অ্যাকাউন্ট সেন্টারে নতুন ফিচারের কী প্রভাব পড়বে, তা মূল্যায়ন করতে পরীক্ষা-নিরীক্ষা করা।
- 'অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp' কত ভালোভাবে ও কত ঘন ঘন ব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতে অ্যাকাউন্ট সেন্টারে কোন ফিচার যোগ করা যেতে পারে, তা বুঝতে মেট্রিক্স জেনারেট ও যাচাই করা।
- Meta-র আওতাভুক্ত অন্যান্য কোম্পানির সাথে কাজ করে, একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করা, যাতে নিচের কাজগুলো করা যায়:
- Meta কোম্পানির অন্যান্য প্রোডাক্ট-এর অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট সেন্টারে, আপনার WhatsApp অ্যাকাউন্ট সংযুক্ত করা।
- আপনার বেছে নেওয়া সংযুক্ত অভিজ্ঞতা আপনাকে দেওয়া এবং বিভিন্ন অ্যাকাউন্টে আপনার অভিজ্ঞতা উন্নত করা।
আমি অ্যাকাউন্ট সেন্টারে নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করলে, Meta কীভাবে আমার তথ্য ব্যবহার করে?
আপনি অ্যাকাউন্ট সেন্টারে নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করা বেছে নিলে, Meta আপনাকে বিজ্ঞাপন দেখানো, বিজ্ঞাপনের পারফরম্যান্স মূল্যায়ন করা এবং Meta কোম্পানির প্রোডাক্ট-এ আরও পার্সোনালাইজ করা ফিচার, কনটেন্ট ও পরামর্শ দেওয়া সহ, নিজের প্রোডাক্ট ও পরিষেবা দিতে, পার্সোনালাইজ ও উন্নত করতে এবং একইসাথে নিরাপত্তা, সুরক্ষা ও সত্যতা উন্নত করতে, Meta-র প্রাইভেসি পলিসি অনুযায়ী আপনার তথ্য ব্যবহার করবে। আপনি Meta-র পরিষেবা ও প্রোডাক্ট ব্যবহার করলে, তা Meta-র নিজস্ব শর্তাবলী ও প্রাইভেসি পলিসি অনুযায়ী পরিচালিত হবে।
পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকেদের দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা দিতে, WhatsApp অবশ্যই সার্ভারের মতো Meta-র পরিকাঠামোর উপর নির্ভর করে। তবে, WhatsApp-এ থাকা ব্যক্তিগত ডেটার অ্যাক্সেস সীমিত থাকে, যাতে অন্যান্য Meta অ্যাপ তা ব্যবহার করতে না পারে, এমনকি বিজ্ঞাপনের জন্যেও নয়। তবে, আমরা কতজনকে পরিষেবা দিচ্ছি তা জানা, লোকেদের নিরাপদ রাখা বা বিভিন্ন Meta প্রোডাক্টে কাজ করে এমন ঐচ্ছিক ফিচার দেওয়া ইত্যাদির ক্ষেত্রে ব্যতিক্রম ঘটতে পারে।
'অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp' এরকম একটি ঐচ্ছিক ফিচার। অন্যান্য ঐচ্ছিক ফিচারের মধ্যে রয়েছে, Meta AI-এর সাথে চ্যাট করা বা Meta-র বিজনেস টুল ব্যবহার করছে এমন বিজনেসকে মেসেজ পাঠানো। অ্যাপের মধ্যে সবসময়ই ঐচ্ছিক ফিচারগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়, যাতে আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন।
অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp যোগ করা হলে, আমি কোনো বিজনেসকে মেসেজ করলে বা সেটির সাথে তথ্য শেয়ার করলে, Meta আমার তথ্য ব্যবহার করবে কি না, সেই বিষয়ে এর কোনো প্রভাব পড়বে কী?
আপনি বিভিন্ন বিজনেসের সঙ্গে নিজের তথ্য শেয়ার করা বেছে নিলে বা আমাদের প্রোডাক্টে তাদের মেসেজ পাঠালে, সেই ক্ষেত্রে আপনার তথ্য কীভাবে ব্যবহার করা হবে, তার উপর অ্যাকাউন্ট সেন্টারে আপনার বিভিন্ন অ্যাকাউন্ট থাকা বা না থাকা কোনো প্রভাব ফেলে না।
একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা আপনার বিভিন্ন অ্যাকাউন্টে, Meta আপনার তথ্য কীভাবে ব্যবহার করে, সেই সম্পর্কে আরও জানুন।
আমার কোন সেটিংস পরিবর্তন করা হবে?
অ্যাকাউন্ট সেন্টারে নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করলে, আপনি নিজের WhatsApp অ্যাকাউন্টের এবং একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা অন্যান্য অ্যাকাউন্টের কিছু নির্দিষ্ট সেটিংস, একই জায়গা থেকে পরিচালনা করতে পারবেন। এর মধ্যে রয়েছে, বিভিন্ন অ্যাকাউন্টে নিজের প্রোফাইলের তথ্য অ্যাডজাস্ট করা এবং সবসময় বিভিন্ন অ্যাপে স্ট্যাটাস ক্রস-পোস্ট করবেন কি না সেই সিদ্ধান্ত নেওয়া। অ্যাকাউন্ট সেন্টার থেকে নিয়ন্ত্রণ করা যায়, এমন সেটিংসের সম্পূর্ণ তালিকা দেখতে, এখানে আরও পড়ুন।
আমি অ্যাকাউন্ট সেন্টারে নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করতে না চাইলে কী হবে?
না চাইলে, আপনাকে তা করতে হবে না। অ্যাকাউন্ট সেন্টারে আপনার WhatsApp অ্যাকাউন্ট যোগ করা সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। আপনার Facebook ও Instagram অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট সেন্টারে রয়েছে, সেখানে WhatsApp অ্যাকাউন্ট যোগ করতে না চাইলেও, আপনি আগে যেভাবে WhatsApp ব্যবহার করতেন, সেভাবেই তা ব্যবহার করতে পারবেন।
আমি অ্যাকাউন্ট সেন্টারে নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করার পর, মত পরিবর্তন করলে কী করব?
অ্যাকাউন্ট সেন্টারে নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করার অর্থ হলো, আপনি অ্যাকাউন্ট সেন্টারে থাকা বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য একত্রিত করে Meta কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট-এ ব্যবহার করার অনুমতি দিচ্ছেন। আপনি যে কোনো সময় অ্যাকাউন্ট সেন্টার থেকে আপনার WhatsApp অ্যাকাউন্ট সরিয়ে দিতে পারেন।
অ্যাকাউন্ট সেন্টার থেকে আপনি নিজের WhatsApp অ্যাকাউন্ট সরিয়ে দিলে, আমরা 7 দিনের মধ্যেই আপনার WhatsApp অ্যাকাউন্ট ও অ্যাকাউন্ট সেন্টারে থাকা আপনার অন্যান্য অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনার তথ্য একত্রিত করা বন্ধ করব। আপনি নিজের WhatsApp অ্যাকাউন্ট সরিয়ে দিলেও, আগে একত্র করা আপনার তথ্য একত্রিতই থাকবে।
আমি 2016 সালে নিজের WhatsApp অ্যাকাউন্টের তথ্য, Meta-র সাথে শেয়ার করা থেকে অপ্ট-আউট করেছিলাম। অ্যাকাউন্ট সেন্টারে নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করলে, আমার ক্ষেত্রে এর কী প্রভাব পড়বে?
আপনি যদি 2016 সালে, Meta-র বিজ্ঞাপন ও প্রোডাক্ট সংক্রান্ত অভিজ্ঞতা উন্নত করার জন্য Meta-র সাথে আপনার WhatsApp অ্যাকাউন্টের তথ্য শেয়ার করা থেকে অপ্ট-আউট করেন, তাহলে অ্যাকাউন্ট সেন্টারে আপনার WhatsApp অ্যাকাউন্ট যোগ করার অর্থ হলো আপনি এই তথ্য এবং উপরে বর্ণিত অ্যাকাউন্ট সেন্টারের সাথে সম্পর্কিত সব তথ্য শেয়ার করার জন্য অপ্ট-ইন করছেন অর্থাৎ সম্মতি দিচ্ছেন।