www.meta.ai ওয়েবসাইটে Meta AI-এর সাহায্যে টেক্সট ডকুমেন্ট তৈরি করা

Updated:42 সপ্তাহ আগে
Meta.ai ওয়েবসাইট এখনও সবার জন্য উপলভ্য নেই। আপনার জন্য Meta.ai ওয়েবসাইট উপলভ্য হলেও, আপনার এলাকায় এখনও কিছু ফিচার উপলভ্য নাও হতে পারে।

আপনি www.meta.ai ওয়েবসাইটে Meta AI ব্যবহার করে টেক্সট ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে সাহায্য পেতে পারেন। Meta AI আপনার জন্য একটি ডকুমেন্ট জেনারেট করতে পারে এবং আপনি ইচ্ছেমতো সেটি এডিট করতে পারেন। আপনি বিভিন্ন উদ্দেশ্যে, যেমন, চিঠি, ট্রাভেল প্ল্যানার, স্টোরি ও আরও অনেক কিছুর জন্য Meta AI-এর সাহায্যে ডকুমেন্ট জেনারেট করতে পারেন।

মনে রাখবেন: টেক্সট ডকুমেন্ট তৈরি করা বর্তমানে বিটা ভার্সনে উপলভ্য রয়েছে এবং আপনি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে পারেন। টেক্সট ডকুমেন্ট তৈরি করতে আপনাকে নিজের Meta, Facebook বা Instagram অ্যাকাউন্ট দিয়ে www.meta.ai ওয়েবসাইটে লগইন করতে হবে।

Meta AI-এর সাহায্যে টেক্সট ডকুমেন্ট তৈরি করতে

  1. ব্রাউজার থেকে, www.meta.ai ওয়েবসাইটে যান।
  2. Meta AI-কে জিজ্ঞাসা করুন… বিকল্পে ক্লিক করুন, তারপর যা তৈরি করতে চান সেইজন্য প্রম্পট টাইপ করুন। উদাহরণ: ছুটিতে যাওয়ার প্যাকিংয়ের লিস্ট তৈরির জন্য সাহায্য পেতে, “বিচ ট্রিপের প্যাকিংয়ের লিস্ট তৈরি করতে আমাকে সাহায্য করো”, এমন কিছু টাইপ করুন।
  3. ক্লিক করুন তৈরি করুন-এ এবং এরপর ক্যানভাস -এ, যাতে টেক্সট ডকুমেন্ট তৈরি করা চালু করতে পারেন।
  4. প্রম্পট জমা দেওয়ার জন্য পাঠান-এ ক্লিক করুন। Meta AI, এডিটরে জবাব দেবে।

ডকুমেন্ট তৈরি হওয়ার পর, Meta AI আপনার জন্য যা জেনারেট করেছে সেটি সরাসরি এডিট করতে পারবেন। ডকুমেন্টের উপরের দিকে, আপনি টেক্সট ফরম্যাট করার বিকল্পগুলো অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও, আপনি আবার লিখুন-এ ক্লিক করে, তারপর কীভাবে Meta AI-কে এটি আবার লিখতে বলতে চান তাতে ক্লিক করে, আপনার টেক্সট ডকুমেন্টের স্টাইল পরিবর্তন করতে পারেন। (যেমন: ফর্মাল করো অথবা ক্যাজুয়াল করো।)

আপনি এডিট করার সময়, টেক্সটের কোনো অংশ হাইলাইট করলে, ফ্লোটিং টুলবার খুলে যাবে। এই টুলবারে Meta AI-কে হাইলাইট করা টেক্সট সম্পর্কে জিজ্ঞাসা করার এবং Meta AI-এর কল্পনা করা ছবি ইনসার্ট করার বিকল্প রয়েছে।

ফ্লোটিং টুলবারে উপলভ্য টুল

  • Meta AI-কে জিজ্ঞাসা করুন - Meta AI-কে সরাসরি প্রশ্ন করুন বা সেটিকে আপনার ডকুমেন্ট এডিট করতে দিন।
  • কল্পনা করো - আপনার বেছে নেওয়া টেক্সটের ভিত্তিতে Meta AI-এর জেনারেট করা একটি ছবি ইনসার্ট করুন।

আপনি বা Meta AI আপনার টেক্সট এডিট করলে, সেটি বিভিন্ন ভার্সন হিসাবে অটোমেটিক সেভ হবে। ভার্সনগুলো ব্রাউজ করতে, পূর্ববর্তী ভার্সন এবং পরবর্তী ভার্সন-এ ক্লিক করুন। আপনি ডকুমেন্টটির কোনো পূর্ববর্তী ভার্সন থেকে সেটি এডিট করলে, একটি নতুন ভার্সন অটোমেটিক সেভ হবে।

মনে রাখবেন:

  • অন্যান্য চ্যাটের মতো, AI-এর সাথে করা ইন্টার‍্যাকশনের ক্ষেত্রেও আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডপরিষেবার শর্তাবলী প্রযোজ্য হয়।
  • AI-এর উত্তর ভুল বা অনুপযুক্ত হতে পারে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তা ব্যবহার না করাই ভালো।
  • AI-এর সাথে আপনি যেসব ইন্টার‍্যাকশন করেন, Meta সেগুলো Meta-তে AI উন্নত করার কাজে ব্যবহার করে। AI আপনার প্রশ্নের উত্তর না দিতে পারলে, Meta আপনার AI-কে পাঠানো মেসেজ এবং আপনার অঞ্চলের মতো সাধারণ তথ্য বেছে নেওয়া পার্টনারদের সাথে শেয়ার করে, যাতে আপনি আরও ভালো ফলাফল পেতে পারেন। আরও জানতে, আমাদের Meta AI-এর পরিষেবার শর্তাবলী দেখুন।
  • Meta AI আপনাকে বেশি প্রাসঙ্গিক উত্তর দিতে, আপনার লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে। আপনি নিজের ডিভাইসে যে সেটিংস বেছে নিয়েছেন বা আমাদের প্রোডাক্টগুলোতে আপনার অ্যাক্টিভিটি ইত্যাদির মতো জিনিসের ভিত্তিতে, আপনার লোকেশন সংক্রান্ত তথ্য নির্ধারিত হয়। কীভাবে আপনার লোকেশন পরিচালনা করবেন, সেই সম্পর্কে প্রাইভেসি সেন্টার থেকে আরও জানুন।
  • আপনার প্রোফাইলের অন্যান্য তথ্য, যেমন, আপনার বয়স ও লিঙ্গ পরিচয় এবং আমাদের প্রোডাক্টে আপনার অ্যাক্টিভিটির ভিত্তিতে আপনার আগ্রহ, যেমন, বিজ্ঞাপন সহ আপনি যেসব কনটেন্ট দেখেন ও ইন্টার‍্যাক্ট করেন এবং যেভাবে সেগুলোর সাথে ইন্টার‍্যাক্ট করেন ইত্যাদি তথ্য, AI-এর সাথে আপনার ইন্টার‍্যাকশন পার্সোনালাইজ করতে ব্যবহার করা হবে। Meta কীভাবে এই তথ্য ব্যবহার করে, প্রাইভেসি সেন্টার থেকে সেই সম্পর্কে আরও জানুন। এছাড়া, একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা আপনার বিভিন্ন অ্যাকাউন্টে কীভাবে তথ্য ব্যবহার করা হয়, আপনি তাও দেখতে পাবেন এবং নিজের তথ্য এক্সপোর্ট করতে পারবেন। কীভাবে আপনার তথ্যের কপি এক্সপোর্ট করবেন, তা জানুন।
  • আপনার প্রম্পটের ভিত্তিতে, জেনারেট করা কনটেন্ট আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা Meta-র প্ল্যাটফর্ম সংক্রান্ত পরিষেবার শর্তাবলীর বিরুদ্ধে যেতে পারে। আমাদের প্ল্যাটফর্মে AI-জেনারেটেড কনটেন্ট শেয়ার করলে যদি এইসব স্ট্যান্ডার্ড লঙ্ঘন হয়, তা এই স্ট্যান্ডার্ড লঙ্ঘন করা অন্যান্য কনটেন্ট শেয়ার করার মতো একইভাবে বিবেচিত হবে। আমাদের স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যায় এমন কোনো জেনারেট করা কনটেন্ট আপনি শেয়ার করলে, আপনার কনটেন্টটি সরানো এবং আপনার অ্যাকাউন্ট সীমিত বা বন্ধ করা হতে পারে। নিম্নলিখিত ক্ষেত্রে কমিউনিটি স্ট্যান্ডার্ড ও পরিষেবার শর্তাবলী সম্পর্কে আরও জানুন:
  • আপনার অঞ্চল অনুযায়ী, AI প্রোডাক্টের সাথে আপনার ইন্টার‍্যাকশন কনটেন্ট ও বিজ্ঞাপন পার্সোনালাইজ করতে ব্যবহার করা হতে পারে।

Meta কীভাবে জেনারেটিভ AI মডেলের জন্য তথ্য ব্যবহার করে, সেই সম্পর্কে আরও জানুন।

Share

Was this article helpful?

হ্যাঁ
না