অন্যান্য অ্যাপে আপনার Vibe সংক্রান্ত পরামর্শ পরিচালনা করা
Updated:34 সপ্তাহ আগে
Meta AI ও Vibes অ্যাপ ও ওয়েবসাইট এখনও সব জায়গায় উপলভ্য নয়। আপনার জন্য উপলভ্য হলেও, আপনার এলাকায় এখনও কিছু ফিচার উপলভ্য নাও হতে পারে।
আপনি Meta AI ও Vibes অ্যাপ এবং ওয়েবসাইটে কোনো VIbe পোস্ট করলে, সেই Vibe Meta হয়তো Instagram ও Facebook-এ প্রস্তাব করতে পারে। আপনি Instagram ও Facebook-এ যে কোনো সময়, আপনার Vibe সংক্রান্ত পরামর্শ পরিচালনা করতে পারবেন।
মনে রাখবেন: আপনি নিজের পরামর্শ সংক্রান্ত সেটিংস অ্যাডজাস্ট করলে, সেটি সব Meta AI ও Vibes অ্যাপ ও ওয়েবসাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। Meta AI ও Vibes-এর জন্য শেয়ার করা সেটিংস সম্পর্কে আরও জানুন।
Meta AI অ্যাপে
অন্যান্য অ্যাপে আপনার Vibe সংক্রান্ত পরামর্শ পরিচালনা করতে:
- Meta AI অ্যাপে উপরে বাম দিকে,
মেনুতে ট্যাপ করুন।
- নিচে বাম দিকে
সেটিংস-এ ট্যাপ করে,
ডেটা ও প্রাইভেসিতে ট্যাপ করুন।
- অন্যান্য অ্যাপে আপনার Vibe-এর পরামর্শ দেওয়াতে ট্যাপ করুন।
- Facebook বা Instagram-এ ট্যাপ করে, সেই অ্যাপের জন্য পরামর্শ টগল করুন।
Vibes অ্যাপে
অন্যান্য অ্যাপে আপনার Vibe সংক্রান্ত পরামর্শ পরিচালনা করতে:
- Vibes অ্যাপে, নিচে ডান দিকে
প্রোফাইল-এ ট্যাপ করুন।
- উপরে ডান দিকে
সেটিংস-এ ট্যাপ করে,
ডেটা ও প্রাইভেসিতে ট্যাপ করুন।
- অন্যান্য অ্যাপে আপনার Vibe প্রস্তাব করাতে ট্যাপ করুন।
- Facebook বা Instagram-এ ট্যাপ করে, সেই অ্যাপের জন্য পরামর্শ টগল করুন।
ডেস্কটপ ব্রাউজারে
অন্যান্য অ্যাপে আপনার Vibe সংক্রান্ত পরামর্শ পরিচালনা করতে:
- Meta.ai ওয়েবসাইটে গিয়ে, নিচে বাম দিকে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
সেটিংস-এ ক্লিক করে,
ডেটা ও প্রাইভেসিতে ক্লিক করুন।
- অন্যান্য অ্যাপে আপনার Vibe-এর পরামর্শ দেওয়াতে ক্লিক করুন।
- Facebook বা Instagram-এ ক্লিক করে, সেই অ্যাপের জন্য পরামর্শ টগল করুন।
মোবাইল ব্রাউজারে
অন্যান্য অ্যাপে আপনার Vibe সংক্রান্ত পরামর্শ পরিচালনা করতে:
- Meta.ai ওয়েবসাইটে গিয়ে, নিচে বাম দিকে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
সেটিংস-এ ট্যাপ করে,
ডেটা ও প্রাইভেসিতে ট্যাপ করুন।
- অন্যান্য অ্যাপে আপনার Vibe-এর পরামর্শ দেওয়াতে ট্যাপ করুন।
- Facebook বা Instagram-এ ট্যাপ করে, সেই অ্যাপের জন্য পরামর্শ টগল করুন।
মনে রাখবেন:
- অন্যান্য চ্যাটের মতো, AI-এর সাথে করা ইন্টার্যাকশনের ক্ষেত্রেও আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ও পরিষেবার শর্তাবলী প্রযোজ্য হয়।
- AI-এর উত্তর ভুল বা অনুপযুক্ত হতে পারে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তা ব্যবহার না করাই ভালো।
- AI-এর সাথে আপনি যেসব ইন্টার্যাকশন করেন, Meta সেগুলো Meta-তে AI উন্নত করার কাজে ব্যবহার করে। AI আপনার প্রশ্নের উত্তর না দিতে পারলে, Meta আপনার AI-কে পাঠানো মেসেজ এবং আপনার অঞ্চলের মতো সাধারণ তথ্য বেছে নেওয়া পার্টনারদের সাথে শেয়ার করে, যাতে আপনি আরও ভালো ফলাফল পেতে পারেন। আরও জানতে, আমাদের Meta AI-এর পরিষেবার শর্তাবলী দেখুন।
- Meta AI আপনাকে বেশি প্রাসঙ্গিক উত্তর দিতে, আপনার লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে। আপনি নিজের ডিভাইসে যে সেটিংস বেছে নিয়েছেন বা আমাদের প্রোডাক্টগুলোতে আপনার অ্যাক্টিভিটি ইত্যাদির মতো জিনিসের ভিত্তিতে, আপনার লোকেশন সংক্রান্ত তথ্য নির্ধারিত হয়। কীভাবে আপনার লোকেশন পরিচালনা করবেন, সেই সম্পর্কে প্রাইভেসি সেন্টার থেকে আরও জানুন।
- আপনার প্রোফাইলের অন্যান্য তথ্য, যেমন, আপনার বয়স ও লিঙ্গ পরিচয় এবং আমাদের প্রোডাক্টে আপনার অ্যাক্টিভিটির ভিত্তিতে আপনার আগ্রহ, যেমন, বিজ্ঞাপন সহ আপনি যেসব কনটেন্ট দেখেন ও ইন্টার্যাক্ট করেন এবং যেভাবে সেগুলোর সাথে ইন্টার্যাক্ট করেন ইত্যাদি তথ্য, AI-এর সাথে আপনার ইন্টার্যাকশন পার্সোনালাইজ করতে ব্যবহার করা হবে। Meta কীভাবে এই তথ্য ব্যবহার করে, প্রাইভেসি সেন্টার থেকে সেই সম্পর্কে আরও জানুন। এছাড়া, একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা আপনার বিভিন্ন অ্যাকাউন্টে কীভাবে তথ্য ব্যবহার করা হয়, আপনি তাও দেখতে পাবেন এবং নিজের তথ্য এক্সপোর্ট করতে পারবেন। কীভাবে আপনার তথ্যের কপি এক্সপোর্ট করবেন, তা জানুন।
- আপনার প্রম্পটের ভিত্তিতে, জেনারেট করা কনটেন্ট আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা Meta-র প্ল্যাটফর্ম সংক্রান্ত পরিষেবার শর্তাবলীর বিরুদ্ধে যেতে পারে। আমাদের প্ল্যাটফর্মে AI-জেনারেটেড কনটেন্ট শেয়ার করলে যদি এইসব স্ট্যান্ডার্ড লঙ্ঘন হয়, তা এই স্ট্যান্ডার্ড লঙ্ঘন করা অন্যান্য কনটেন্ট শেয়ার করার মতো একইভাবে বিবেচিত হবে। আমাদের স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যায় এমন কোনো জেনারেট করা কনটেন্ট আপনি শেয়ার করলে, আপনার কনটেন্টটি সরানো এবং আপনার অ্যাকাউন্ট সীমিত বা বন্ধ করা হতে পারে। নিম্নলিখিত ক্ষেত্রে কমিউনিটি স্ট্যান্ডার্ড ও পরিষেবার শর্তাবলী সম্পর্কে আরও জানুন:
- আপনার অঞ্চল অনুযায়ী, AI প্রোডাক্টের সাথে আপনার ইন্টার্যাকশন কনটেন্ট ও বিজ্ঞাপন পার্সোনালাইজ করতে ব্যবহার করা হতে পারে।
Meta কীভাবে জেনারেটিভ AI মডেলের জন্য তথ্য ব্যবহার করে, সেই সম্পর্কে আরও জানুন।
Share