Issues Logging into Meta Accounts
We're currently experiencing login issues with Meta accounts. If you're having trouble signing in, please try again later. We appreciate your patience.
Issues Logging into Meta Accounts
We're currently experiencing login issues with Meta accounts. If you're having trouble signing in, please try again later. We appreciate your patience.

Toggle the Full-duplex demo on or off on Meta AI

Updated:49 সপ্তাহ আগে
Meta AI ও Vibes অ্যাপ ও ওয়েবসাইট এখনও সব জায়গায় উপলভ্য নয়। আপনার জন্য উপলভ্য হলেও, আপনার এলাকায় এখনও কিছু ফিচার উপলভ্য নাও হতে পারে।

আপনি Meta AI-এর সাথে ভয়েস কথোপকথনে করার সময় যদি ফুল-ডুপ্লেক্স ডেমো চালু রাখেন, তাহলে Meta AI আপনাকে আরও স্বাভাবিক, সহজ সরল ভঙ্গিতে জবাব দেবে। কথোপকথনকে স্বাভাবিক করে তুলতে, Meta AI তাতে পজ, দুটি বাক্যের মাঝখানে ব্যবহৃত শব্দ, অভিব্যক্তি ও আরও অনেক কিছু যোগ করবে।

ফুল-ডুপ্লেক্স ডেমো চালু বা বন্ধ করতে

  1. Meta AI অ্যাপের নিচের দিকে, ট্যাপ করুন।
  2. উপরে ডান দিকে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  3. নিচের দিকে সোয়াইপ করে ভয়েস-এ ট্যাপ করুন।
  4. টগল করে ফুল ডুপ্লেক্স ডেমো চালু বা বন্ধ করুন।

মনে রাখবেন: ফুল ডুপ্লেক্স ডেমো এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এতে নির্ভুল উত্তর নাও পেতে পারেন। এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তাই আপনি এতে কিছু প্রযুক্তিগত সমস্যা বা অসামঞ্জস্যতা পেতে পারেন এবং কিছু কিছু Meta AI ফিচার উপলভ্য নাও হতে পারে, যেমন:

  • ছবি জেনারেট করা
  • আপনার বিবরণ সেভ করা
  • উত্তরে, আপনার বিষয়ে সেভ করে রাখা বিবরণ ব্যবহার করা
  • আপনার জন্য উত্তর পার্সোনালাইজ করা

মনে রাখবেন

  • অন্যান্য চ্যাটের মতো, AI-এর সাথে করা ইন্টার‍্যাকশনের ক্ষেত্রেও আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডপরিষেবার শর্তাবলী প্রযোজ্য হয়।
  • AI-এর উত্তর ভুল বা অনুপযুক্ত হতে পারে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তা ব্যবহার না করাই ভালো।
  • AI-এর সাথে আপনি যেসব ইন্টার‍্যাকশন করেন, Meta সেগুলো Meta-তে AI উন্নত করার কাজে ব্যবহার করে। AI যদি আপনার প্রশ্নের উত্তর না দিতে পারে, তখন AI-কে আপনার পাঠানো মেসেজ ও কিছু সাধারণ তথ্য, যেমন, আপনার এলাকা ইত্যাদি তথ্য, Meta নির্দিষ্ট পার্টনারদের সাথে শেয়ার করতে পারে, যাতে আপনাকে আরও ভালো ফলাফল দেওয়া যায়। আরও জানতে, আমাদের Meta AI-এর পরিষেবার শর্তাবলী দেখুন।
  • Meta AI আপনাকে বেশি প্রাসঙ্গিক উত্তর দিতে, আপনার লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে। আপনি নিজের ডিভাইসে যে সেটিংস বেছে নিয়েছেন বা আমাদের প্রোডাক্টগুলোতে আপনার অ্যাক্টিভিটি ইত্যাদির মতো জিনিসের ভিত্তিতে, আপনার লোকেশন সংক্রান্ত তথ্য নির্ধারিত হয়। কীভাবে আপনার লোকেশন পরিচালনা করবেন, সেই সম্পর্কে প্রাইভেসি সেন্টার থেকে আরও জানুন।
  • আপনার প্রোফাইলের অন্যান্য তথ্য, যেমন, আপনার বয়স ও লিঙ্গ পরিচয় এবং আমাদের প্রোডাক্টে আপনার অ্যাক্টিভিটির ভিত্তিতে আপনার আগ্রহ, যেমন, বিজ্ঞাপন সহ আপনি যেসব কনটেন্ট দেখেন ও ইন্টার‍্যাক্ট করেন এবং যেভাবে সেগুলোর সাথে ইন্টার‍্যাক্ট করেন ইত্যাদি তথ্য, AI-এর সাথে আপনার ইন্টার‍্যাকশন পার্সোনালাইজ করতে ব্যবহার করা হবে। Meta কীভাবে এই তথ্য ব্যবহার করে, প্রাইভেসি সেন্টার থেকে সেই সম্পর্কে আরও জানুন। এছাড়া, একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা আপনার বিভিন্ন অ্যাকাউন্টে কীভাবে তথ্য ব্যবহার করা হয়, আপনি তাও দেখতে পাবেন এবং নিজের তথ্য এক্সপোর্ট করতে পারবেন। কীভাবে আপনার তথ্যের কপি এক্সপোর্ট করবেন, তা জানুন।
  • আপনার প্রম্পটের ভিত্তিতে, জেনারেট করা কনটেন্ট আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা Meta-র প্ল্যাটফর্ম সংক্রান্ত পরিষেবার শর্তাবলীর বিরুদ্ধে যেতে পারে। আমাদের প্ল্যাটফর্মে AI-জেনারেটেড কনটেন্ট শেয়ার করলে যদি এইসব স্ট্যান্ডার্ড লঙ্ঘন হয়, তা এই স্ট্যান্ডার্ড লঙ্ঘন করা অন্যান্য কনটেন্ট শেয়ার করার মতো একইভাবে বিবেচিত হবে। আমাদের স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যায় এমন কোনো জেনারেট করা কনটেন্ট আপনি শেয়ার করলে, আপনার কনটেন্টটি সরানো এবং আপনার অ্যাকাউন্ট সীমিত বা বন্ধ করা হতে পারে। নিম্নলিখিত ক্ষেত্রে কমিউনিটি স্ট্যান্ডার্ড ও পরিষেবার শর্তাবলী সম্পর্কে আরও জানুন:
  • আপনার অঞ্চল অনুযায়ী, AI প্রোডাক্টের সাথে আপনার ইন্টার‍্যাকশন কনটেন্ট ও বিজ্ঞাপন পার্সোনালাইজ করতে ব্যবহার করা হতে পারে।

Meta কীভাবে জেনারেটিভ AI মডেলের জন্য তথ্য ব্যবহার করে, সেই সম্পর্কে আরও জানুন।

Share

Was this article helpful?

হ্যাঁ
না