Edit a video with Meta AI

Meta AI ও Vibes অ্যাপ ও ওয়েবসাইট এখনও সব জায়গায় উপলভ্য নয়। আপনার জন্য উপলভ্য হলেও, আপনার এলাকায় এখনও কিছু ফিচার উপলভ্য নাও হতে পারে।

আপনি Meta AI-তে যে ভিডিও আপলোড করেন, সেটি এডিট করতে পারেন এবং নিজের বেছে নেওয়া নতুন স্টাইল অনুযায়ী সেটিকে একেবারে নতুনভাবে আবার জেনারেট করতে পারেন। আপনার ভিডিওর সর্বাধিক দৈর্ঘ্য হলো 10 সেকেন্ড। এছাড়াও আপনি কোনো এডিট করা ভিডিও রিমিক্স করতে পারেন এবং সেই এডিটিং সংক্রান্ত পছন্দগুলো নিজের ভিডিওতে প্রয়োগ করতে পারেন।

Meta AI দিয়ে ভিডিও এডিট করতে

  1. Meta AI অ্যাপে, নিচের দিকে ডিসকভার করুন ফিচারে ট্যাপ করুন।
  2. Meta AI-কে জিজ্ঞাসা করুন…-এর পাশে আপলোড করুন-এ ট্যাপ করুন, তারপর গ্যালারিতে ট্যাপ করুন
  3. আপনি যে ভিডিওটি ব্যবহার করতে চান, সেটিতে ট্যাপ করুন।
  4. আপনার ভিডিও 10 সেকেন্ডের থেকে বড় হলে, সেটিকে ট্রিম করে 10 সেকেন্ডের মধ্যে আনুন, ভিডিওর ঠিক যেখান থেকে এডিট করতে চান, সেখানে ক্লিপ ব্র্যাকেট স্লাইড করে ভিডিওটি ট্রিম করুন।
  5. পরবর্তীতে ট্যাপ করুন।
  6. আপনি কীভাবে নিজের ভিডিও এডিট করতে চান তার জন্য নিচে কোনো একটি বিকল্পে ট্যাপ করুন ও তারপর জেনারেট করুন-এ ট্যাপ করুন। আপনি ভিডিও এডিট করার জন্য বিভিন্ন ফ্যাশন, লোকেশন ও স্টাইলের বিকল্প থেকে পছন্দসইটি বেছে নিতে পারেন।

ভিডিও জেনারেট হতে কয়েক মিনিট সময় লাগতে পারে। যতক্ষণ ভিডিও তৈরি হচ্ছে, ততক্ষণ আপনি Meta AI-এর অন্যান্য ফিচারও ব্যবহার করতে পারেন। আপনার জেনারেট করা ভিডিও আপনি হিস্ট্রি বা ইতিহাসে পেয়ে যাবেন।

আপনার ভিডিওটি তৈরি হয়ে গেলে, আপনি Meta AI-এর সাথে করা কথোপকথনে এটি দেখতে পাবেন এবং আপনার নোটিফিকেশন চালু থাকলে এই সংক্রান্ত নোটিফিকেশনও পাবেন। এই জেনারেট করা ভিডিওটি ডাউনলোড করতে তাতে ট্যাপ করে, সেভ করুন-এ ট্যাপ করুন।

সেরা ফলাফল পেতে, কম গতিশীল দৃশ্যের ভিডিও (উদাহরণ: পার্কে আরাম করার ভিডিও) এডিট করুন, বেশি গতিশীল দৃশ্যের ভিডিওর পরিবর্তে। (উদাহরণ: খেলাধুলো করা।)

মনে রাখবেন

  • অন্যান্য চ্যাটের মতো, AI-এর সাথে করা ইন্টার‍্যাকশনের ক্ষেত্রেও আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডপরিষেবার শর্তাবলী প্রযোজ্য হয়।
  • AI-এর উত্তর ভুল বা অনুপযুক্ত হতে পারে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তা ব্যবহার না করাই ভালো।
  • AI-এর সাথে আপনি যেসব ইন্টার‍্যাকশন করেন, Meta সেগুলো Meta-তে AI উন্নত করার কাজে ব্যবহার করে। AI আপনার প্রশ্নের উত্তর না দিতে পারলে, Meta আপনার AI-কে পাঠানো মেসেজ এবং আপনার অঞ্চলের মতো সাধারণ তথ্য বেছে নেওয়া পার্টনারদের সাথে শেয়ার করে, যাতে আপনি আরও ভালো ফলাফল পেতে পারেন। আরও জানতে, আমাদের Meta AI-এর পরিষেবার শর্তাবলী দেখুন।
  • Meta AI আপনাকে বেশি প্রাসঙ্গিক উত্তর দিতে, আপনার লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে। আপনি নিজের ডিভাইসে যে সেটিংস বেছে নিয়েছেন বা আমাদের প্রোডাক্টগুলোতে আপনার অ্যাক্টিভিটি ইত্যাদির মতো জিনিসের ভিত্তিতে, আপনার লোকেশন সংক্রান্ত তথ্য নির্ধারিত হয়। কীভাবে আপনার লোকেশন পরিচালনা করবেন, সেই সম্পর্কে প্রাইভেসি সেন্টার থেকে আরও জানুন।
  • আপনার প্রোফাইলের অন্যান্য তথ্য, যেমন, আপনার বয়স ও লিঙ্গ পরিচয় এবং আমাদের প্রোডাক্টে আপনার অ্যাক্টিভিটির ভিত্তিতে আপনার আগ্রহ, যেমন, বিজ্ঞাপন সহ আপনি যেসব কনটেন্ট দেখেন ও ইন্টার‍্যাক্ট করেন এবং যেভাবে সেগুলোর সাথে ইন্টার‍্যাক্ট করেন ইত্যাদি তথ্য, AI-এর সাথে আপনার ইন্টার‍্যাকশন পার্সোনালাইজ করতে ব্যবহার করা হবে। Meta কীভাবে এই তথ্য ব্যবহার করে, প্রাইভেসি সেন্টার থেকে সেই সম্পর্কে আরও জানুন। এছাড়া, একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা আপনার বিভিন্ন অ্যাকাউন্টে কীভাবে তথ্য ব্যবহার করা হয়, আপনি তাও দেখতে পাবেন এবং নিজের তথ্য এক্সপোর্ট করতে পারবেন। কীভাবে আপনার তথ্যের কপি এক্সপোর্ট করবেন, তা জানুন।
  • আপনার প্রম্পটের ভিত্তিতে, জেনারেট করা কনটেন্ট আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা Meta-র প্ল্যাটফর্ম সংক্রান্ত পরিষেবার শর্তাবলীর বিরুদ্ধে যেতে পারে। আমাদের প্ল্যাটফর্মে AI-জেনারেটেড কনটেন্ট শেয়ার করলে যদি এইসব স্ট্যান্ডার্ড লঙ্ঘন হয়, তা এই স্ট্যান্ডার্ড লঙ্ঘন করা অন্যান্য কনটেন্ট শেয়ার করার মতো একইভাবে বিবেচিত হবে। আমাদের স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যায় এমন কোনো জেনারেট করা কনটেন্ট আপনি শেয়ার করলে, আপনার কনটেন্টটি সরানো এবং আপনার অ্যাকাউন্ট সীমিত বা বন্ধ করা হতে পারে। নিম্নলিখিত ক্ষেত্রে কমিউনিটি স্ট্যান্ডার্ড ও পরিষেবার শর্তাবলী সম্পর্কে আরও জানুন:
  • আপনার অঞ্চল অনুযায়ী, AI প্রোডাক্টের সাথে আপনার ইন্টার‍্যাকশন কনটেন্ট ও বিজ্ঞাপন পার্সোনালাইজ করতে ব্যবহার করা হতে পারে।
  • আপনি সীমিত সময়ের জন্য, ভিডিও বিনামূল্যে তৈরি করতে পারবেন।

Meta কীভাবে জেনারেটিভ AI মডেলের জন্য তথ্য ব্যবহার করে, সেই সম্পর্কে আরও জানুন।

Share

Was this article helpful?

হ্যাঁ
না