Meta AI ও Vibes-এ আপনার প্রাইভেসি লঙ্ঘন করে এমন ফটো বা ভিডিওর বিরুদ্ধে অভিযোগ জানানো
এই আর্টিকেলটি থেকে Meta AI ও Vibes অ্যাপ ও ওয়েবসাইটে অন্য ইউজারদের পোস্ট করা ফটো ও ভিডিওর বিরুদ্ধে অভিযোগ জানানোর বিষয়ে জানতে পারবেন।
কীভাবে উত্তর জেনারেট করার সময় Meta AI অ্যাসিস্ট্যান্টের ব্যবহার করা কোনো উৎসের বিরুদ্ধে অভিযোগ জানাবেন, সেই সম্পর্কে আরও জানুন।
কেউ যদি মনে করেন কোনো কনটেন্ট তার প্রাইভেসি লঙ্ঘন করছে, তাহলে Meta-তে সেটির বিরুদ্ধে অভিযোগ জানানোর একাধিক উপায় আছে। অপব্যবহার সম্পর্কে অভিযোগ জানানোর দ্রুততম উপায় হলো, আপনি যে কনটেন্ট সম্পর্কে অভিযোগ জানাতে চান সেটির পাশে থাকা 'অভিযোগ জানান' লিঙ্কটি ব্যবহার করা। কীভাবে Meta AI ও Vibes-এ কোনো vibe-এর বিরুদ্ধে অভিযোগ জানাবেন বা কোনো কমেন্টের বিরুদ্ধে অভিযোগ জানাবেন তা জানুন। এছাড়াও, নিচে আরও বিস্তারিত ফর্মের লিঙ্ক দেখতে পাবেন, যা আপনি নিজের প্রাইভেসি লঙ্ঘনের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য ব্যবহার করতে পারবেন।
আপনার নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে আমাদের অফার করা অন্যান্য টুল ও রিসোর্স সম্পর্কে আরও জানুন।
আপনার শুধুমাত্র তখনই কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ করা উচিত যখন অভিযোগ করা কনটেন্টে আপনার সন্তান (13 বছরের কম) বা এমন কোনো ব্যক্তি থাকেন আপনি যার আইনি প্রতিনিধি বা অভিভাবক। অন্যান্য বেশিরভাগ পরিস্থিতিতে, আমরা প্রাইভেসির কারণে ফটোটি সরাতে পারব না।
Meta AI ও Vibes-এ আপনার সন্তানের প্রাইভেসি লঙ্ঘন করা ফটো বা ভিডিওর বিরুদ্ধে অভিযোগ জানানো
আপনার সন্তানের বয়স 13 বছরের কম হলে: আপনি নিজের 13 বছরের কম বয়সী সন্তানের ছবি বা ভিডিও সরানোর অনুরোধ করতে পারেন, এরজন্য এই প্রাইভেসি সংক্রান্ত যোগাযোগের ফর্মটি পূরণ করুন।
আপনার সন্তানের বয়স 13 থেকে 17 বছরের মধ্যে হলে: আমরা অভিভাবক হিসাবে আপনার উদ্বেগ বুঝলেও দুর্ভাগ্যবশত আমরা আপনার সন্তানের হয়ে কোনো পদক্ষেপ নিতে পারব না, যদি তার বয়স 13 বছরের বেশি হয়, যদি না তিনি নিজে থেকে আমাদের কাছে অভিযোগ জানানোর জন্য মানসিক বা শারীরিকভাবে অক্ষম হন। আমরা আপনাকে নিজের কিশোর-কিশোরী সন্তানের সাথে এই সমস্যা নিয়ে কথা বলার এবং এই কনটেন্ট সরিয়ে দেওয়ার জন্য তাকে নিজে অনুরোধ জমা দিতে সাহায্য করার পরামর্শ দিচ্ছি।
আপনি আমাদের নিরাপত্তা কেন্দ্রতে গিয়ে, Meta AI ও Vibes-এ আপনার সন্তানকে নিরাপদে রাখার বিষয়ে আরও জানতে পারেন।
Meta প্রযুক্তিতে আপনার প্রাইভেসির অধিকার
কীভাবে বিভিন্ন Meta প্রযুক্তিতে আপনার প্রাইভেসির অধিকার সম্পর্কে তথ্যের অনুরোধ করবেন সেই সম্পর্কে আরও জানুন।