Meta AI ও Vibes-এ স্থগিত বা বন্ধ করা প্রোফাইল সম্পর্কে জানা

Updated:5 সপ্তাহ আগে

আপনার Meta AI ও Vibes প্রোফাইল আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড, সাপ্লিমেন্টাল Meta Platforms Technologies পরিষেবার শর্তাবলী বা Meta পরিষেবার শর্তাবলী না মানলে, সেটি স্থগিত বা বন্ধ করা হতে পারে।

আপনার প্রোফাইল স্থগিত বা বন্ধ করা হলে, আপনি Meta AI ও Vibes অ্যাপ ও ওয়েবসাইটে লগইন করার সময় একটি মেসেজ দেখতে পাবেন যা আপনাকে এই বিষয়ে জানাবে।

আপনি নোটিফিকেশন স্ক্রিনে থাকা নির্দেশাবলী অনুসরণ করে, নিজের প্রোফাইলের তথ্য ডাউনলোডের অনুরোধ করতে পারেন।

কিছু ক্ষেত্রে প্রোফাইলে বিধি-নিষেধ আরোপ করার আগে, আমরা সতর্কবাণী জারি নাও করতে পারি। এছাড়াও, নিয়মের গুরুতর লঙ্ঘনের জন্য কোনো প্রোফাইল বন্ধ করা হলে, আমরা সেটি ফিরিয়ে আনতে পারি না।

আবেদন জমা দিন

যদি আপনার মনে হয় ভুলবশত আপনার প্রোফাইল স্থগিত করা হয়েছে, তাহলে আপনি আবেদন জমা দিতে পারেন।

অ্যাকাউন্ট সেন্টারে লগইন করে আবেদন জমা দিন।

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে, আপনি আর নিজের প্রোফাইল রিভিউ করার অনুরোধ করতে পারবেন না।

আপনি নোটিফিকেশন দেখতে না পেলে কী করবেন

আপনার প্রোফাইল বন্ধ বা স্থগিত করা হয়েছে এই বিষয়ে আপনি কোনো নোটিফিকেশন দেখতে না পেলে, আপনার লগইন সংক্রান্ত সমস্যা হতে পারে।

লগইন করতে সমস্যা হলে, কীভাবে পাসওয়ার্ড রিসেট করবেন অথবা ইমেইল অ্যাড্রেস পরিচালনা করবেন ইত্যাদি বিষয়ে জানতে পারেন।

আপনি নিজে বা আপনার পাসওয়ার্ড দিয়ে অন্য কেউ আপনার প্রোফাইল মুছে দিলে, 30 দিনের মধ্যে মোছার অনুরোধটি বাতিল করতে পারবেন। কীভাবে মোছার অনুরোধ বাতিল করবেন, তা জানুন।

Share

Was this article helpful?

হ্যাঁ
না