Meta AI-এ কোনো প্রম্পট রিমিক্স করা
Meta AI অ্যাপে, অন্য লোকেরা Meta AI-এর সাথে তাদের করা প্রম্পট ও কথোপকথন সবার জন্য শেয়ার করলে, আপনি সেই প্রম্পট ও কথোপকথন দেখতে পাবেন। আপনি নিজের দেখা কোনো প্রম্পট রিমিক্স করতে পারেন, ফলে রিমিক্স করা প্রম্পটের ভিত্তিতে Meta AI-এর সঙ্গে একটি নতুন ব্যক্তিগত কথোপকথন শুরু হবে।
Meta AI-এ আপনার দেখা কোনো প্রম্পট রিমিক্স করতে
- Meta AI অ্যাপে,
ট্যাপ করুন।
- যে প্রম্পটটি রিমিক্স করতে চান, তার নিচে
ট্যাপ করুন।
আপনি যে প্রম্পটটি রিমিক্স করতে চান, সেটি ব্যবহার করে Meta AI-এর সাথে একটি নতুন প্রম্পট শুরু করবেন। আপনি প্রম্পটটি এডিট করতে পারেন, তারপর 'enter' বোতাম টিপলে Meta AI-এর সাথে কথোপকথন শুরু হবে। এছাড়াও, আপনি রিমিক্স করা প্রম্পট পাবলিক বা সবার জন্য পোস্ট করতে পারেন।
Meta AI-এ কোনো ভিডিও এডিট করার জন্য ব্যবহৃত হয়েছে এমন কোনো প্রম্পট যদি আপনি রিমিক্স করেন, তাহলে সেই অরিজিনাল প্রম্পট অথরের এডিটিংয়ের পছন্দগুলো আপনার ভিডিওতেও প্রয়োগ হয়ে যাবে।
আপনি যদি সেই রিমিক্স করা প্রম্পটটি পোস্ট করেন, তাহলে অরিজিনাল প্রম্পটের অথর এই বিষয়ে জানতে পারবেন।
আপনি যদি ভয়েস রেকর্ডিং থাকা কোনো প্রম্পট রিমিক্স করেন, তাহলে শুধুমাত্র রেকর্ডিংয়ের টেক্সট ট্রান্সক্রিপ্টই রিমিক্স হবে। অরিজিনাল প্রম্পট যিনি দিয়েছেন তার ভয়েস আপনার রিমিক্সে থাকবে না।
মনে রাখবেন:
- অন্যান্য চ্যাটের মতো, AI-এর সাথে করা ইন্টার্যাকশনের ক্ষেত্রেও আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ও পরিষেবার শর্তাবলী প্রযোজ্য হয়।
- AI-এর উত্তর ভুল বা অনুপযুক্ত হতে পারে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তা ব্যবহার না করাই ভালো।
- AI-এর সাথে আপনি যেসব ইন্টার্যাকশন করেন, Meta সেগুলো Meta-তে AI উন্নত করার কাজে ব্যবহার করে। AI আপনার প্রশ্নের উত্তর না দিতে পারলে, Meta আপনার AI-কে পাঠানো মেসেজ এবং আপনার অঞ্চলের মতো সাধারণ তথ্য বেছে নেওয়া পার্টনারদের সাথে শেয়ার করে, যাতে আপনি আরও ভালো ফলাফল পেতে পারেন। আরও জানতে, আমাদের Meta AI-এর পরিষেবার শর্তাবলী দেখুন।
- Meta AI আপনাকে বেশি প্রাসঙ্গিক উত্তর দিতে, আপনার লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে। আপনি নিজের ডিভাইসে যে সেটিংস বেছে নিয়েছেন বা আমাদের প্রোডাক্টগুলোতে আপনার অ্যাক্টিভিটি ইত্যাদির মতো জিনিসের ভিত্তিতে, আপনার লোকেশন সংক্রান্ত তথ্য নির্ধারিত হয়। কীভাবে আপনার লোকেশন পরিচালনা করবেন, সেই সম্পর্কে প্রাইভেসি সেন্টার থেকে আরও জানুন।
- আপনার প্রোফাইলের অন্যান্য তথ্য, যেমন, আপনার বয়স ও লিঙ্গ পরিচয় এবং আমাদের প্রোডাক্টে আপনার অ্যাক্টিভিটির ভিত্তিতে আপনার আগ্রহ, যেমন, বিজ্ঞাপন সহ আপনি যেসব কনটেন্ট দেখেন ও ইন্টার্যাক্ট করেন এবং যেভাবে সেগুলোর সাথে ইন্টার্যাক্ট করেন ইত্যাদি তথ্য, AI-এর সাথে আপনার ইন্টার্যাকশন পার্সোনালাইজ করতে ব্যবহার করা হবে। Meta কীভাবে এই তথ্য ব্যবহার করে, প্রাইভেসি সেন্টার থেকে সেই সম্পর্কে আরও জানুন। এছাড়া, একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা আপনার বিভিন্ন অ্যাকাউন্টে কীভাবে তথ্য ব্যবহার করা হয়, আপনি তাও দেখতে পাবেন এবং নিজের তথ্য এক্সপোর্ট করতে পারবেন। কীভাবে আপনার তথ্যের কপি এক্সপোর্ট করবেন, তা জানুন।
- আপনার প্রম্পটের ভিত্তিতে, জেনারেট করা কনটেন্ট আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা Meta-র প্ল্যাটফর্ম সংক্রান্ত পরিষেবার শর্তাবলীর বিরুদ্ধে যেতে পারে। আমাদের প্ল্যাটফর্মে AI-জেনারেটেড কনটেন্ট শেয়ার করলে যদি এইসব স্ট্যান্ডার্ড লঙ্ঘন হয়, তা এই স্ট্যান্ডার্ড লঙ্ঘন করা অন্যান্য কনটেন্ট শেয়ার করার মতো একইভাবে বিবেচিত হবে। আমাদের স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যায় এমন কোনো জেনারেট করা কনটেন্ট আপনি শেয়ার করলে, আপনার কনটেন্টটি সরানো এবং আপনার অ্যাকাউন্ট সীমিত বা বন্ধ করা হতে পারে। নিম্নলিখিত ক্ষেত্রে কমিউনিটি স্ট্যান্ডার্ড ও পরিষেবার শর্তাবলী সম্পর্কে আরও জানুন:
- আপনার অঞ্চল অনুযায়ী, AI প্রোডাক্টের সাথে আপনার ইন্টার্যাকশন কনটেন্ট ও বিজ্ঞাপন পার্সোনালাইজ করতে ব্যবহার করা হতে পারে।
Meta কীভাবে জেনারেটিভ AI মডেলের জন্য তথ্য ব্যবহার করে, সেই সম্পর্কে আরও জানুন।