Meta প্রোডাক্টে কীভাবে AI কনটেন্ট শনাক্ত করবেন
জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনারেটিভ AI) হলো একটি টুল যেটি নতুন উপায়ে ইমেজ ও টেক্সটের মতো কনটেন্টকে তৈরি বা পরিবর্তন করতে সাহায্য করে।
জেনারেটিভ AI কীভাবে কাজ করে
কোটি কোটি তথ্য ব্যবহার করে জেনারেটিভ AI মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়। নতুন কনটেন্ট জেনারেট করতে, জেনারেটিভ AI মডেল প্রম্পট ও নির্দেশাবলীর ভিত্তিতে এইসব তথ্যের প্যাটার্ন ও বিভিন্ন অংশের মধ্যে কী সম্পর্ক তা শেখে।
যেমন, আপনি কোনো জেনারেটিভ AI টুলে টাইপ করে এমন কোনো ছবির অনুরোধ জানাতে পারেন, যেখানে 3টি বাদামি রঙের কুকুর ফুলে ভরা ঘাসের মধ্যে দৌড়াচ্ছে। বা আপনি শেক্সপিয়ারের মতো কোনো ঐতিহাসিক চরিত্রের লিখন শৈলীতে মজাদার জোকের অনুরোধ জানাতে পারেন।
কীভাবে Meta প্রোডাক্টে AI-জেনারেটেড কনটেন্ট চিহ্নিত করা হয়
Meta প্রোডাক্ট জুড়ে স্বচ্ছতার প্রচারের জন্য, AI টুলের সাহায্যে তৈরি বা সংশোধন করা কনটেন্ট চিহ্নিত করা হতে পারে ও তাতে লেবেল লাগানো হতে পারে।
বহু AI টুল আছে যা কনটেন্ট তৈরি বা সংশোধন করতে পারে। এইসব টুলের মধ্যে যে কোনো একটি ব্যবহার করে তৈরি বা সংশোধন করা কিছু কনটেন্টে, শিল্প-ক্ষেত্রের স্ট্যান্ডার্ড কোনো সংকেত থাকতে পারে যে সংকেতের সাহায্যে বোঝা যায় কনটেন্টটি AI টুল ব্যবহার করে তৈরি বা সংশোধন করা হয়েছে। যেমন, কোনো ব্যক্তি নিজের ফলোয়ারদের সঙ্গে শেয়ার করার জন্য একটি সাধারণ ফটো এডিটিং টুল ব্যবহার করে কোনো ইমেজ এডিট করতে পারেন।
যদি ইমেজের আকার বা রঙ পরিবর্তন করার জন্য কোনো ফটো এডিটিং টুল AI ব্যবহার করে, ইমেজটিতে এমন সংকেত থাকতে পারে, যার সাহায্যে বোঝা যায় যে সেটা AI-এর সাহায্যে এডিট করা হয়েছে। কনটেন্টে লেবেল লাগানোর প্রয়োজন আছে কি না তা নির্ধারণ করতে Meta-র সিস্টেম এইসব সংকেত পড়ে।
কখন Meta প্রোডাক্টে AI-জেনারেটেড কনটেন্টে লেবেল লাগানো হয়
Meta প্রোডাক্টে অর্গ্যানিক কনটেন্ট বা বিজ্ঞাপন নয় এমন কোনো কনটেন্টে লেবেল লাগানোর বিভিন্ন উপায় আছে।
- কখন Meta-র সিস্টেম অর্গ্যানিক কনটেন্টে AI সংকেত শনাক্ত করে
- লোকেরা কখন নিজেদের AI-জেনারেটেড কনটেন্টে লেবেল লাগান
থার্ড-পার্টি টুল দিয়ে তৈরি করা কনটেন্টে এমন সংকেত থাকতে পারে, যা থেকে বোঝা যেতে পারে কনটেন্টটি AI ব্যবহার করে তৈরি বা সংশোধন হয়েছে কি না। AI ব্যবহার করে তৈরি করা হয়েছে এমন সংকেত থাকা কনটেন্টে AI থেকে নেওয়া তথ্যের লেবেল লাগানো থাকে। AI ব্যবহার করে সংশোধন করা হয়েছে এমন সংকেত থাকা কনটেন্টের ক্ষেত্রে, সরাসরি সেই পোস্ট, স্টোরি, রিল বা থ্রেডে AI থেকে নেওয়া তথ্য-এর লেবেল থাকবে না। AI ব্যবহার করে কীভাবে সেই পোস্ট, স্টোরি, রিল বা থ্রেড সংশোধন করা হয়েছে, বিকল্পতে ক্লিক করে, আপনি সেই সম্পর্কে আরও জানতে পারবেন।
Meta প্রোডাক্ট ব্যবহারকারীরা AI-জেনারেটেড কনটেন্ট বা AI ব্য়বহার করে পরিবর্তন করা কনটেন্ট শেয়ার করলে তাতে AI থেকে নেওয়া তথ্যের লেবেল লাগাতে পারেন এবং কোনো কোনো ক্ষেত্রে তা করা আবশ্যক হয়।
Meta প্রযুক্তি জুড়ে AI-জেনারেটেড কনটেন্ট সম্পর্কে আরও জানতে পারলে, Meta নিজের স্বচ্ছতা সংক্রান্ত পদক্ষেপ আপডেট করা চালিয়ে যেতে পারে।
আপনি দেখতে পেতে পারেন এমন অন্যান্য AI লেবেল
Meta-র AI টুল ব্যবহার করে তৈরি বা এডিট করা যে কোনো কনটেন্ট যা পোস্ট, স্টোরি, রিল বা থ্রেড হিসাবে Facebook, Instagram বা Threads-এ শেয়ার করা হলে, তাতে অটোমেটিক AI কনটেন্ট লেবেলটি লাগানো হতে পারে বা কিছু ক্ষেত্রে একটি সুস্পষ্ট ওয়াটারমার্ক দেখানো হতে পারে।
মনে রাখবেন: সব AI কনটেন্টে এটি শনাক্ত করার জন্য প্রয়োজনীয় তথ্য থাকে না।
কখন AI থেকে নেওয়া তথ্যের লেবেল দেওয়া আবশ্যক
Meta-র নিয়ম অনুসারে, AI সহ ডিজিটালি তৈরি, সংশোধন বা কারসাজি করা কনটেন্টে ফটোরিয়েলিস্টিক ভিডিও বা শুনতে অত্য়ন্ত বাস্তবিক অডিও থাকলে, তাতে AI লেবেল লাগাতে হবে।
মনে রাখবেন: আবশ্যক হওয়া সত্ত্বেও লেবেল না লাগিয়ে কনটেন্ট শেয়ার করা হলে জরিমানা হতে পারে।
Meta-র নিয়ম অনুসারে, AI দিয়ে ইমেজ তৈরি বা সংশোধন করা হলে, তাতে লেবেল লাগাতে হবে না। তবে, সিস্টেম যদি শনাক্ত করে যে এই ইমেজগুলো AI-জেনারেটেড বা AI ব্যবহার করে সংশোধন করা হয়েছে, তাহলেও তাতে লেবেল লাগাতে হবে।
ডিজিটাল উপায়ে তৈরি কিন্তু লেবেল লাগানোর প্রয়োজন আছে, এরকম কিছু কনটেন্টের উদাহরণ:
- একটি ভিডিও যেটিতে একটি আউটডোর বাজারের চারপাশে, একদল লোকের হাঁটার দৃশ্যকে বাস্তবিক ছবি বলে মনে হচ্ছে
- দুজন লোকের কথা বলার অডিও ফাইল
- AI-জেনারেটেড কণ্ঠ ব্যবহার করে তৈরি গান
- রিয়েলিস্টিক AI-জেনারেটেড ভয়েসওভার দিয়ে বর্ণনা করা রিল
ডিজিটাল উপায়ে তৈরি কিন্তু লেবেল লাগানোর প্রয়োজন নেই, এরকম কিছু কনটেন্টের উদাহরণ:
- কার্টুন স্টাইলে তৈরি, আউটডোর ল্যান্ডস্কেপের ভিডিও
- ষাঁড়ে চড়ে থাকা ব্যক্তির ছবি (ছবির জন্য Meta-র নিয়ম অনুসারে লেবেল লাগানোর প্রয়োজন হয় না)
ট্রান্সপারেন্সি সেন্টার থেকে, এই আবশ্যকতা সম্পর্কে আরও জানুন।
মনে রাখবেন: আমরা আমাদের প্ল্যাটফর্মে AI-জেনারেটেড কনটেন্ট সম্পর্কে আরও জানতে পারলে, স্বচ্ছতা সংক্রান্ত আমাদের পদক্ষেপ আপডেট করব। প্রাইভেসি সেন্টার-এ জেনারেটিভ AI সম্পর্কে আরও জানুন।